চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার ১ শতাংশ সম্ভাবনাকে ১০০’তে নেবেন নেইমাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে পিএসজির মাঠ থেকে ৪-০ গোলে হেরে এসেছিল বার্সেলোনা। এমন হারে মন ভেঙ্গে গিয়েছিল বার্সা সমর্থকদের। নড়ে গিয়েছিল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের আত্মবিশ্বাসের দেয়াল। কিন্তু সেটি রূপকথার গল্প লিখতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। একজনের জন্য তো ম্যাচটি আজীবন মনে রাখার মত। তিনি নেইমার। পিএসজিকে ফিরতি লেগে ৬-১ গোলের হারানোর মূল কারিগর। জুভেন্টাসের বিপক্ষে কোয়ার্টারে আবার একই পরিস্থিতির সামনে বার্সা। নেইমারের বিশ্বাস, এবারও দুর্দান্ত প্রতাপেই ফিরে আসবে বার্সা। লিখবে আরেকটি রূপকথা। নেইমার বলছেন, মাত্র ১ শতাংশ সম্ভাবনাকে ১০০’তে টেনে নেওয়ার ক্ষমতা আছে তার দলের।

বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ন্যু ক্যাম্পে জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সেলোনা। জুভদের মাঠ থেকে ৩-০ গোলে হেরে আসায় কাতালান দলটির পিঠ দেয়ালে ঠেকে আছে। আবার এই অবস্থা থেকে উত্তরণের পথটাও ভালোই জানা মেসি-নেইমার-সুয়ারেজদের। সেটাতেই বিশ্বাস রাখছেন নেইমার।

স্প্যানিশ গণমাধ্যম ক্যানাল এস্পোর্তো ইন্টারটিভোকে ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় জানালেন কতটা আত্মবিশ্বাসী তার দল, ‘আমরা বিশ্বাস করি আমরা পারবো। হয়তো কোন দল থেকে আমরা পিছিয়ে থাকতে পারি, কিন্তু বার্সেলোনা সেই আগের মতোই আছে। কোন একটি দল যদি এই ধরনের পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে, সেটা কেবল বার্সেলোনাই।’

Banglabid


আরেকটি রূপকথার জন্ম দেয়া সম্ভব কিনা এই প্রশ্নে নেইমারের সোজাসাপ্টা উত্তর, ‘যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আরেকটি রূপকথা লেখা খুব সম্ভব। আমি জানি আমার দল কি করতে পারে।’

তবে প্রতিপক্ষ এবং নিজেদের সম্ভাবনা সম্পর্কে ভালোই ধারণা আছে নেইমারের, ‘জুভেন্টাস খুবই শক্তিশালী দল, ভালো মতই সংগঠিত। আমাদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশ, বাকি ৯৯ শতাংশ হল কাজ, ভাগ্য আর সৃষ্টিকর্তার ইচ্ছার উপর। সে সামর্থ্যটা ভালোভাবেই আছে বার্সার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগনেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT