চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার নয়া বিস্ময়কে ‘স্প্যানিশ’ বানাতে চায় স্পেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মাত্র ১৬ বছর বয়সেই বিস্ময় ছড়াচ্ছেন বার্সেলোনার কিশোর ফরোয়ার্ড আনসু ফাতি। তার গুণে যেমন মুগ্ধ ক্লাব, তেমনি তাকে পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনও (আরএফইএফ)। স্পেন জাতীয় দলের কোচ রবার্ত মরেনো বলছেন, ফাতিকে স্প্যানিশ বানানোর জন্য সবরকম চেষ্টা তদবিরই নাকি শুরু করেছে আরএফইএফ।

দুই সপ্তাহ আগে লা লিগার হয়ে তৃতীয় ও বার্সার হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার খাতায় নাম লেখান ফাতি। শনিবার রাতে আবারও গোল করেছেন এ কিশোর ফুটবলার। এবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে, মাত্র ২ মিনিটের মাথায়! নিজে করেছেন, গোল করিয়েছেনও। তার গোলের সঙ্গে লুইস সুয়ারেজের জোড়া গোলে ৫-২ ব্যবধানে বড় জয় পায় বার্সা।

দিন দিন মুগ্ধতা ছড়ানো ফাতিকে তাই আগেভাগেই জাতীয়করণ করার চেষ্টায় আছে আরএফইএফ। বার্সার যুব একাডেমি লা মাসিয়ায় বেড়ে উঠলেও ফাতি আসলে গিনির নাগরিক। তাকে এবং তার বাবাকে তাই চেষ্টা চলছে স্পেনের নাগরিকত্ব দেয়ার। এরইমধ্যে স্পেনের নাগরিকত্ব পাওয়ার প্রায় সবরকম শর্তই পূরণ করে ফেলেছেন ফাতির বাবা।

‘ফেডারেশন সবসময়ই সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ করে। বার্সার ভাগ্য ভালো, তারা নিজেদের একাডেমি থেকে ফাতির মতো সেরা খেলোয়াড়দের গড়ে তোলে।’ মুভিস্টারকে এমনটাই বলেছেন স্পেনের কোচ মরেনো।

‘স্প্যানিশ ফেডারেশনের কর্মকর্তারা তাকে দলে নেয়ার চেষ্টা করছে। বাকিটা ফাতির ইচ্ছা।’ মরেনোর সংযোজন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনসু ফাতিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT