চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার আক্রমণে দেখা যাবে না ‘এমএসএন’ ত্রয়ীকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ অপরাহ্ণ ১৬, জুন ২০১৭
স্পোর্টস
A A

মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীকে নিয়ে গড়া আক্রমণের সামনে পড়ে নাভিশ্বাস উঠে যায় প্রতিপক্ষ রক্ষণব্যূহর। গোলরক্ষকরা ব্যতিব্যস্ত হয়ে থাকেন এই বুঝি হামলে পড়ল ‘এমএসএন’। ফুটবলপ্রেমীদের জন্যও এই ত্রয়ীকে আক্রমণ শানাতে দেখা কম উপভোগের নয়। কিন্তু সামনে বোধহয় আর সেই সুযোগটা থাকছে না। দায়িত্ব পেয়েই বার্সেলোনার আক্রমণের ধরনে যে আমূল পরিবর্তন আনার আভাস দিয়েছেন নতুন কোচ আর্নেস্টো ভালভার্দে।

আগামী মৌসুমে ভালভার্দের অধীনে নতুন আঙ্গিকের বার্সার দেখা মিলতে পারে। তাতে খেলার ধরন আর খেলোয়াড়দের ভূমিকায় ব্যাপক রদবদলের ইঙ্গিত দিয়েছেন কাতালানদের নতুন কোচ। পরিবর্তনটা বেশি করে চোখে পড়বে আক্রমণের ধারায়। সেটি হলে বার্সার আক্রমণে দেখা যাবে না মেসি-সুয়ারেজ-নেইমারকে নিয়ে গড়া বিখ্যাত ‘এমএসএন’ যুগলবন্দী।

সুয়ারেজ ও নেইমারকে আগের ভূমিকাতে রেখে সামনের মৌসুমে মেসিকে মাঝমাঠে খেলানোর পরিকল্পনা নিয়েছেন ভালভার্দে। সাবেক বার্সা কোচ লুইস এনরিকের ফরমেশনে মূল আক্রমণটা শানানোর দায়িত্ব ছিল লুইস সুয়ারেজের। আর বাম এবং ডান প্রান্ত থেকে এই উরুগুইয়ান ফরোয়ার্ডকে বলের যোগান দিতেন নেইমার এবং মেসি।

Banglabid

নতুন মৌসুমে নেইমার এবং সুয়ারেজের সেই দায়িত্বটা আগের মতই থাকবে। বদলে যেতে পারে কেবল মেসির ভূমিকা। আর্জেন্টাইন অধিনায়ককে গোলের যোগানদাতা হিসেবে ব্যবহার করতে ডানপ্রান্তে এক ধাপ নিচে নামিয়ে এনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখতে চান ভালভার্দে। তার ৩-৩-৪ ফরমেশনে মাঝমাঠের মধ্যভাগে থাকবেন সার্জিও বুসকেটস। আর বামপ্রান্তে তাকে সাহায্য করার জন্য পিএসজি থেকে মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকে কেনার পরিকল্পনা করেছে বার্সা।

বদলে যেতে পারে মেসির ভূমিকা

স্প্যানিশ গণমাধ্যম এসব তথ্যের সঙ্গে আরো জানাচ্ছে, মেসির হারানো স্থানটায় খেলানোর জন্য উড়িয়ে আনা হচ্ছে এসি মিলানের স্ট্রাইকার জেরার্ড দিলেফেউকে। মিলানের দলটির হয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

তবে ভালভার্দের নতুন আঙ্গিকে সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে সম্ভবত ইনিয়েস্তার জায়গা না পাওয়া। আগামী মৌসুম পরেই বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ইনিয়েস্তার। এখন পর্যন্ত ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে আসেননি এই স্প্যানিশ মিডফিল্ডার। তাই ভবিষ্যতের চিন্তা করেই হয়তো ইনিয়েস্তা-বিহীন নতুন বার্সা গড়তে এখন থেকেই পরীক্ষা-নিরীক্ষায় যাচ্ছেন মেসি-নেইমার-সুয়ারেজদের নতুন কোচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসি-সুয়ারেজ-নেইমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জীবন হাতে নিয়ে পার্বত্য অঞ্চলে যেভাবে কাজ করে সেনাবাহিনী

পরবর্তী

কনফেডারেশন্স কাপ: সেরাদের সেরা হবে কারা?

পরবর্তী
কনফেডারেশন্স কাপের শিরোপাও চান রোনালদো

কনফেডারেশন্স কাপ: সেরাদের সেরা হবে কারা?

বাংলাদেশি সাংবাদিকের রিপোর্টে পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমস  

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT