চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবুল আক্তারের হাতে আটক সেই জেএমবি নেতাকে জিজ্ঞাসাবাদ

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
৭:৫৯ অপরাহ্ণ ১৪, জুন ২০১৬
বাংলাদেশ
A A

এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যায় জড়িত সন্দেহে ৫ দিনের রিমান্ডে নিয়ে
জঙ্গি নেতা বুলবুল আহমেদ ফুয়াদ ওরফে আপেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার
সময় কারাগারে বন্দী ছিলেন বুলবুল। তবে পুলিশ বলছে, কারাগারে থাকলেও এসপির স্ত্রী হত্যায় তার ভূমিকা থাকতে পারে।

বাকলিয়া থানার গত বছরের এক হত্যা মামলায় গ্রেফতারের পর এক বছর ধরে কারাগারে আছেন জেএমবি সদস্য বুলবুল আহমেদ ফুয়াদ ওরফে আপেল।

পুলিশের তদন্ত সংস্থা পিবিআই ইন্সপেক্টর শেখ এহতেশাম আদালতকে জানান, কর্ণফুলী নদীপাড়ের খোয়াদনগর এলাকা থেকে অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেডসহ আটক ফুয়াদসহ ৫ জঙ্গি গ্রেফতারের অভিযানে নেতৃত্ব দেন তখনকার এডিশনাল এসপি বাবুল আক্তার।

এরপর বাবুল আক্তার ও তার পরিবারকে হুমকিপত্র পাঠানো হয়। এসব তথ্য বিবেচনায় আটক ফুয়াদকে মিতু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার চট্টগ্রামের সিএমএম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ।

সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, “মিতু হত্যা মামলায় জেএমবি’র জঙ্গি ফুয়াদ ওরফে আপেলকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। আজকে তাকে ৭ দিনের রিমান্ডে নেয়ার বিষয়টি নিষ্পত্তির দিন ধার্য করেছিলেন আদালত। সেই পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের পরিবর্তে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।”

নিহত মিতুর মোবাইল ফোন সেটটির হদিস এখনো পায়নি পুলিশ। হত্যার কয়েক মিনিট পর ওই মোবাইল ফোনটির অবস্থান পাওয়া যায় তিন কিলোমিটার দূরে। সে সময় ওই ফোনে নিহতের স্বজনরা বার বার কল করলে তাদের সঙ্গে ওই প্রান্ত থেকে অসংলগ্ন কথাবার্তা বলা হচ্ছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ‘হত্যাকাণ্ডের পর ফোনটি হত্যাকারীরা নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।’

বাবুল আক্তারের স্ত্রী হত্যার ৮ দিনেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় মনিটরিং কমিটি করেছে পুলিশ সদর দপ্তর। বিশেষ অপরাধ শাখার অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত সহায়ক ওই কমিটি সার্বক্ষণিক তদারকিসহ প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপারবাবুল আক্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরেকবার ‘ঝামেলা’ করলেই রাশিয়া বাদ: ইউয়েফা

পরবর্তী

ফ্রান্সে পুলিশ হত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার করল আইএস

পরবর্তী

ফ্রান্সে পুলিশ হত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার করল আইএস

৩ বছর রেকি করে হামলা চালায় মতিন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT