চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার ‘নাস্তিকতা’ বিতর্ক মিডিয়ার তৈরি: অধ্যাপক রেজাউল করিমের ছেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

বাবাকে হত্যার পর ‘নাস্তিকতা’ প্রসঙ্গ দাঁড় করানোর চেষ্টার জন্য গণমাধ্যমের সমালোচনা করেছেন নিহত অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র রিয়াসাত এ বিষয়ে টেলিফোনে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা- নিয়ে নাস্তিকতার প্রসঙ্গ টেনে তার মেয়ে রেজওয়ানা হাসিনের বক্তব্য তুলে ধরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নিহত অধ্যাপকের ছেলে রিয়াসাত চ্যানেল আই অনলাইনকে জানান,‘ বিষয়টি নাস্তিকতার দিকে মোড় নিচ্ছে কারণ মিডিয়া তা নেওয়াচ্ছে। আপনি যদি পানিকে পানি বলেন তাহলে তো সমস্যা হয় না। আসলে আমার আব্বার থিওরি খুব সিম্পল: তার কথা হচ্ছে গড বা আল্লাহ বা সৃষ্টিকর্তা যা-ই বলেন বিশ্বাসের বিষয়টি ভালোবাসার জায়গা থেকে আসবে, ভয়ের জায়গা থেকে নয়’।

Banglabid

অথচ গণমাধ্যমে ঘুরে ফিরে নাস্তিকতা প্রসঙ্গ আলোচিত হওয়ার সমালোচনা করে তিনি আরও বলেন,‘ একটা জিনিসকে বিভিন্নভাবে ঘোরানো যায়। অনেক কিছুই করা সম্ভব একটা কথাকে’।

‘নাস্তিকতা’ কথাটি কেনো আসছে, কোথা থেকে, কোন উৎস থেকে আসছে এসব নিয়েও প্রশ্ন রেখেছেন রিয়াসাত।

বাবার জীবনাচরণ নিয়ে তিনি বলেন,‘ আমার বাবা একজন আদর্শ বাঙালি-বাংলাদেশী ছিলেন’।

Reneta

মৌলবাদ প্রবণ এলাকায় সংস্কৃতি চর্চা করায় অধ্যাপক রেজাউল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে রিয়াসাত জানান কেনো তার বাবা হয়েছিলেন তা বোঝা গেলে অনেক কিছুই খোলাসা হতো। তবে এ বিষয়ে এখনই কোনো ধারণায় যেতে নারাজ তিনি।

১২ বছরে অধ্যাপক রেজাউলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষককে হত্যা করা হয়েছে। সুষ্ঠু বিচার নিয়ে থেকে গেছে শঙ্কা। এমন পরিস্থিতিতেও বাবা হত্যার বিচার নিয়ে আশাবাদী রিয়াসাত বলেন, ‘প্রত্যক্ষভাবে যারা খুন করেছে এবং যারা পরোক্ষভাবে দায়ী প্রত্যেকেই দোষী প্রমাণিত হবে এবং উপযুক্ত শাস্তি হবে এটাই চাইবো’।

অধ্যাপক রেজাউল করিমের ছেলের পুরো বক্তব্য শুনতে ক্লিক করুন: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবি-শিক্ষক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT