চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন তাজিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ২৩, মে ২০১৮
বিনোদন
A A

বনানী গোরস্থানে বাবার কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। বুধবার দুপুর ২টা ৪৩ মিনিটে তার দাফন সম্পন্ন হয়। এসময় গোরস্থানে উপস্থিত ছিলেন ছোট পর্দার অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা।

এরআগে বাদ যোহর অভিনেত্রী তাজিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় গুলশানের আজাদ মসজিদে। জানাজায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, শিল্পী সংঘের সভাপতি শহিদুল ইসলাম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, নির্মাতা বদরুল আলম সৌদ, অভিনেতা সিদ্দিকুর রহমান, এস এ হক অলিক, উপস্থাপক আনজাম মাসুদ, প্রযোজক সৈয়দ ইরফান উল্লাহ প্রমুখ।

গুলশানের আজাদ মসজিদ থেকে দাফনের জন্য দুপুর ২টায় বনানী কবরস্থানে নিয়ে আসা হয় মৃতদেহ। এরপর দুপুর ২টা ৪৩ মিনিটে তাজিন আহমেদের বাবার কবরেই দাফন করা হয় তাকে। এসময় উপস্থিত ছিলেন আফরোজা বানু, আনজাম মাসুদ, অমিতাভ রেজা,অনিমেষ আইচ, ডি এ তায়েব, স্বাগতা, চয়নিকা চৌধুরী, মাসুম রেজা, সাব্রিনা, ভাবনা, শাহনাজ খুশি, ফজলুর রহমান বাবু, জয়রাজ, এস এ হক অলিক, ইরেশ যাকের, রোকেয়া প্রাচী, রোজি সিদ্দিকী, নওশিন, নাসিম, বিজরী বরকতউল্লাহ, তানভীন সুইটি, শহীদুজ্জামান সেলিম, জয় শাহরিয়ার, মুক্তি, মম, সিদ্দিক, ইন্তেখাব দিনার, লিটু আনাম, অনি, পিকলু চৌধুরী

দাফন শেষে প্রত্যেকে দীর্ঘদিনের সহকর্মী তাজিনের জন্য দোয়া প্রার্থনা করেন। দাফন শেষে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, আগামি শুক্রবার বিকাল চারটায় শিল্পী সংঘের অফিসে তাজিন আহমেদ স্মরণ সভা। এখানে অভিনেতা, নির্মাতা, প্রযোজক, মেকাপ আর্টিস্ট থেকে শুরু করে সব কলাকুশলীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল (মঙ্গলবার) দুপুর ৪ টা ৩৫ মিনিটে মারা যান তাজিন আহমেদ। মৃত্যুর আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও শেষ রক্ষা হয়নি।

ছবি: নাহিয়ান ইমন

ট্যাগ: তাজিন আহমেদবনানী গোরস্থানলিড বিনোদনশিল্পী সংঘ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর প্রার্থী

পরবর্তী

আলোকিত স্থাপনা: ওমর আলি সাইফুদ্দিন মসজিদ

পরবর্তী

আলোকিত স্থাপনা: ওমর আলি সাইফুদ্দিন মসজিদ

রামাযান কি শুধু আলস্যে কাটিয়ে দেওয়ার মাস?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT