চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘‘বাবাকে ফোন দাও’’ বলায় নম্বরটি কাগজে লিখে দিয়েছিল তাওসিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
অপহৃত শিশু তাওসিফের উদ্ধার, পুলিশ ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় বছরের শিশু তাওসিফের অপহরণকারীদের সঙ্গে মেধাদীপ্ত আচরণেই তাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করা সহজ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিশুটির বাবা মোমিন আহমেদ জানিয়েছেন, বাবা-মার ফোন নম্বর মুখে বলতে না পারলেও লিখতে পারে তাওসিফ।

ছয় বছরের শিশু তাওসিফের বাবার মোবাইল নম্বর মুখস্থ ছিল। অপহরনকারীরা তাওসিফকে বলেছিল, ‘আব্বুকে ফোন দাও তোমাকে বাসায় দিয়ে আসব’–চ্যানেল আই অনলাইনকে রোববার সন্ধ্যায় এমনটাই বলছিলেন তাওসিফের বাবা মোহাম্মদ মোমিন আহমেদ।

বয়সে ছোট্ট  হলেও তাওসিফুর রাহিম অত্যন্ত মেধাবী, রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে গণমাধ্যমের ক্যামেরার সামনে মেধাদীপ্ত ভঙ্গিই সব বলে দিচ্ছিল।

Banglabid

তাওসিফের বাবা মোহাম্মদ মোমিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, তাওসিফের আমার আর ওর মায়ের মোবাইল নাম্বার মুখস্থ। বলতে না পারলেও লিখতে পারে।

ছোট্ট তাওসিফের বুদ্ধিদীপ্ততার প্রশংসা সংবাদ সম্মেলনে নিজেই করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলম।

শিশুটির মেধা অপহরনকারীদের গ্রেপ্তারে সহায়তা করেছে করেছে জানিয়ে তিনি বলেন: শিশুটি বাবার মোবাইল নম্বর মুখস্থ করে রেখেছিল। তার থেকেই নম্বর পেয়ে অপহরনকারীরা মুক্তিপণ চাইতে যোগাযোগ করে।

Reneta

এছাড়াও সন্তানকে কিছু জরুরি বিষয় প্রতিটি অভিভাবকের শিখিয়ে রাখা দরকার বলেও পরামর্শ দেন তিনি।

পেশাদার অপহরণের সঙ্গে জড়িত তারা, তবে তাওসিফকে শুক্রবার সন্ধ্যায় কোনো টার্গেট করে অপহরণ করে নি তারা

শিশু তাওসিফকে উদ্ধারের সময় দায়িত্বরত ছিলেন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার গোলাম সাকলায়েন, অল্পের জন্য গুলিবিদ্ধ না হলেও গুরুতর আহত হন তিনি।

গোলাম সাকলায়েন চ্যানেল আই অনলাইনকে বলেন: আমার একটি শিশু সন্তান রয়েছে, আমার স্যারের রয়েছে, আমরা সবাই শিশুটিকে অক্ষত উদ্ধারে মরিয়া ছিলাম। আমি আহত হওয়ার সময় সহকর্মীরা সাহায্যের জন্য আসতে চাইলে বলেছিলাম, আমার যা হবার হয়ে গেছে; কিন্তু আমাদের শিশুটিকে বাঁচাতে হবে, অপহরণকারীরা যেন পালাতে না পারে।

তবে রোববার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে যেন ঘুরে ফিরেই আসছিল তাওসিফের বুদ্ধিদীপ্ত প্রশংসার কথা।

অনেক গণমাধ্যমকর্মী ও পুলিশ কর্মকর্তারা আলোচনা করছিল শিশুটি একটুও ভয় পায়নি, অচেনা পরিবেশ অচেনা মানুষ মোবাইলের দুই একটা ডিজিট ভুল হওয়া স্বাভাবিকই ছিল।

এক পুলিশ কর্মকর্তা বলছিলেন, শিশুটি যদি বাবার ফোন নাম্বার দিতে না পারত তাহলে উদ্ধারের সময় বাড়ত, উৎকণ্ঠাও বাড়ত। শিশুটির মেধা আমাদের উদ্ধার কাজ সহজ করে দিয়েছিল।

শনিবার ভোরে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ ও গোয়েন্দা উত্তর বিভাগের গুলশান জোনাল টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে অপহৃত শিশু তাওসিফুর রাহিমকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ৬ উইকেট, মুমিনুল-তানজিদের ব্যাটে ডারউইনে সোনালী এক দিন বাংলাদেশের

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT