চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়: সোশ্যাল মিডিয়ায় সরব বলিউড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২০
বিনোদন
A A

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে ভারতের বিশেষ আদালত। এই রায় নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বলিউড তারকারাও মুখ খুলেছেন এই প্রসঙ্গে। রায় নিয়ে হতাশা প্রকাশ করেছেন তারা।

নির্মাতা অনুভব সিনহা লিখেছেন, ‘অভিনন্দন জনাব লাল কৃষ্ণ আদভানি। দেশের মানুষের মনে রক্তাক্ত বিভেদ তৈরি করার অভিযোগ থেকে খালাস পেয়ে গেছেন। সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘ জীবন দান করুক।’

নির্মাতা হংসল মেহতা কটাক্ষ করে লিখেছেন, ‘বাবরি মসজিদ তো সৃষ্টিকর্তা ধ্বংস করেছেন!’

Banglabid

টুইটারে অভিনেত্রী স্বরা ভাস্কর লিখেছেন, ‘বাবরি মসজিদ নিজে নিজেই ভেঙ্গে পড়েছিল।’

অভিনেতা সুশান্ত সিং লিখেছেন, ‘কেউ আসেনি, কেউ কোনো মসজিদও তৈরি করেননি।’

অভিনেতা ও রাজনীতিবিদ প্রকাশ রাজ টুইট করেছেন, ‘গ্রেপ্তার হলো এবং দাফন করা হলো বিচার ব্যবস্থাকে।’

Reneta

নির্মাতা অনিল শর্মা লিখেছেন, ‘বাবরি মামলায় সবার নামেই মিথ্যা অভিযোগ দেয়া হয়েছিল… অভিনন্দন।’

নির্মাতা অনির মন্তব্য করেছেন, ‘এর চেয়ে ভিন্ন কিছু অবশ্য আশা করিনি।’

কট্টর হিন্দুদের দ্বারা বাবরি মসজিদের ধ্বংস হওয়ার প্রায় তিন দশক পর মামলার রায় ঘোষণা করা হলো বুধবার। লখনউয়ের বিশেষ আদালতে রায় পড়েন বিচারক সুরেন্দ্রকুমার যাদব।

রায়ে বিচারকের যুক্তি দিয়ে বলেছেন, ‘ওই কর্মকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল না’। এসময় তথ্যপ্রমাণও যথেষ্ট নয় বলে জানায় আদালত। ফলে সসম্মানে মুক্তি দেয়া হল ৩২ জন অভিযুক্তকে। যেখানে ছিল বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য লালকৃষ্ণ আদভানিসহ ৩২ আসামির নাম।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর কট্টর হিন্দুরা অযোধ্যার ৫০০ বছরের পুরনো মসজিদটি ভেঙে গুড়িয়ে দিয়েছিলো। -টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুভব সিনহাবলিউডবাবরি মসজিদস্বরা ভাস্করহংসল মেহতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: শনাক্তের হার বাড়লো

পরবর্তী

টিআইবি’র প্রতিবেদন নির্ভরযোগ্য নয়: ওবায়দুল কাদের

পরবর্তী
ফাইল ছবি

টিআইবি’র প্রতিবেদন নির্ভরযোগ্য নয়: ওবায়দুল কাদের

আইপিএলে এবার জাহানারার সঙ্গী সালমাও

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT