চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে আবারও পাহাড় ধসে একজন নিহত, নিখোঁজ ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৭
জনপদ, বান্দরবান
A A
মাটি চাপা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা বাজারে পাহাড় ধসের ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আরও দুই জন। এছাড়া পাহাড় ধসের পর মাটিচাপা থাকা আরো চারজনকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নিহতের নাম শিংমেলা মারমা (১৯)। নিখাঁজ দু’জন হলেন, সিংম্যা চিং(১৭) এবং মুন্নী বড়ুয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বর্ষণের কারণে রোববার দুপুরে বান্দরবানের রুমা বাজারে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় পাহাড় ধসে কিছু মানুষের উপরে পড়ায় মাটিচাপা পড়েন তারা। এই ঘটনার পর থেকেই বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

Banglabid

মাসখানেক আগের পাহাড় ধসের বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই আবার নতুন করে পাহাড় ধসের শিকার হলো এই পার্বত্য এলাকা।

নিখোঁজদের উদ্ধারের লক্ষ্যে ইতোমধ্যে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়েছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

এর আগে শনিবার বিকাল ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলা অংশের হিমছড়ি এলাকার খাড়া ঝর্ণাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়।

Reneta

এর মাসখানেক আগে পার্বত্য এলাকায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারায় দেড়শতাধিক মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT