চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজে বোলিংয়ে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু থেকেই বোলিংয়ে খাপছাড়া মনে হচ্ছিল বাংলাদেশ দলকে। সঠিক লেন্থে বলই ফেলতে পারছিলেন না তাসকিন-শরিফুলরা। সুযোগের ফায়দা নিয়ে রানের পাহাড় গড়েছে জিম্বাবুয়ে। টি-টু্ুয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকরা প্রথমবার দেখল দুইশর মুখ।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান তোলে জিম্বাবুয়ে। মাত্র ২৬ বলে ৬৫ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। মারেন সাতটি চার ও চারটি ছয়।

ওয়েসলি মাধেভেরে ৪৬ বলে ৬৭ রান করার পর চোট নিয়ে মাঠ ছাড়েন ইনিংসের শেষ ওভারে। সিন উইলিয়ামস করেন ১৯ বলে ৩৩ রান। দলের রান যখন ৯৯ তখন মোস্তাফিজের দ্বিতীয় শিকার হন এ ব্যাটার।

Banglabid

তারপর মাধেভেরে ও রাজা চালিয়ে যান তাণ্ডব। শেষ ৪৫ বলে ১০৫ রান তোলেন। তিন পেসারই ৪ ওভারে চল্লিশের বেশি রান দেন। শরিফুল তাসকিনকে ছাড়িয়ে রান দেওয়ায় ফিফটি পূর্ণ করেন মোস্তাফিজ। যদিও এ বাঁহাতি পেসার দুটি উইকেটও নেন।

স্পিনাররা তুলনামূলক ভালো করেছেন। মোসাদ্দেক হোসেন ৩ ওভারে ২১ রান নেন একটি উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে দেন ৩৮ রান। আফিফ হোসেন এক ওভারে দেন ৬ রান। স্পিনাররা ভালো করায় প্রশ্ন তোলাই যায় একাদশে কেন পেসার কমিয়ে মেহেদী হাসান মিরাজ কিংবা শেখ মেহেদী হাসানকে সুযোগ দেওয়া হলো না!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রথম টি-টুয়েন্টিবাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০লিড স্পোর্টসহারারে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জীবন বাজি রেখে সমুদ্রে কাজ করেছি: চঞ্চল চৌধুরী

পরবর্তী

৩৭ বছর বয়সী অভিনেতা শরৎ এর মরদেহ উদ্ধার

পরবর্তী
৩৭ বছর বয়সী অভিনেতা শরৎ এর মরদেহ উদ্ধার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৭ বছর বয়সী অভিনেতা শরৎ এর মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে ছাত্রছাত্রীগণ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সর্বশেষ

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT