চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঘি থ্রি: সাড়ে ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি, আয় কতো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২০
বিনোদন
A A

দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল টাইগার শ্রফ অভিনিত ছবি ‘বাঘি’ ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘বাঘি থ্রি’। শুক্রবার (৬মার্চ) মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে কেমন সাড়া ফেললো ছবিটি?

বলিউড মুভি রিভিউজ জানিয়েছে, ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘বাঘি থ্রি’ মুক্তির প্রথম দিনে আয় করেছে ১৭ কোটি রুপি। যা ‘বাঘি টু’ ছবিটির তুলনায় বেশ কম!

মুক্তির আগেই অ্যাকশনে ভরপুর ‘বাঘি থ্রি’ ছবিটির আয় নিয়ে বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করেছিলেন ২২-২৫কোটি রুপি ছাড়াতে পারে!

মুক্তির দিনেই অনলাইনে ছবিটি ফাঁস হওয়া এবং ভারতে করোনা ভাইরাস আতঙ্কের প্রভাব পাড়েছে ‘বাঘি থ্রি’র উপর।

১০০কোটি রুপি বাজেটের ‘বাঘি থ্রি’ ছবিটি সারা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে প্রায় সাড়ে ৫ হাজার প্রেক্ষাগৃহে! যার ভেতর শুধুমাত্র ভারতেই ৪৪০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি, বাকি ১১০০ প্রেক্ষাগৃহ ভারতের বাহিরে।

টাইগার শ্রফ অভিনীত ছবির তালিকায় মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে এখন পর্যন্ত ছবির ক্ষেত্রে এক নম্বরে রয়েছে ওয়ার এবং দ্বিতীয়তে রয়েছে ‘বাঘি টু’। এবার তৃতীয়তে স্থান দখল করলো ‘বাঘি থ্রি’। তবে সপ্তাহ শেষে ধারণা পাওয়া যাবে কোন ছবির অবস্থান কোথায়!

টাইগার ছাড়াও ‘বাঘি থ্রি’তে আরো থাকছেন শ্রদ্ধা কাপুর, রীতেশ দেশমুখ সহ আরো অনেকেই। তবে সবচেয়ে মজার বিষয় হলো ‘বাঘি থ্রি’র মাধ্যমে প্রথমবারের মত একসাথে পর্দায় দেখা মিলবে বাবা জ্যাকি শ্রফের সাথে টাইগারের! যেখানে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করবেন তারা।

ছবিটির শুটিং হয়েছে ইরান ও সিরিয়ার বেশ কিছু অংশে। ‘বাঘি থ্রি’ ছবিটির পরিচালনা করছেন আহমেদ খান এবং প্রযোজনায় থাকছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

ট্যাগ: টাইগার শ্রফবক্স অফিসবলিউডবাঘি-থ্রিরীতেশ দেশমুখশ্রদ্ধা কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মায় নৌকাডুবির ঘটনায় আরও ১ জনের মরদেহ উদ্ধার

পরবর্তী

সরকার এখন ব্যাংক থেকে অনেক বেশি ঋণ করছে: সৈয়দ মাহবুব

পরবর্তী
ব্যাংক

সরকার এখন ব্যাংক থেকে অনেক বেশি ঋণ করছে: সৈয়দ মাহবুব

হত্যা

দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT