চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাউজার প্রশ্ন, একদিনেই এতসব কীভাবে হয়ে গেল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

সাইড রেফারিকে আপত্তিকর কথা বলে বিশ্বকাপের বাছাইপর্বের চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেই নিষেধাজ্ঞা আবার এলো বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েকঘণ্টা আগে। সেটা নিয়েই প্রশ্ন এগার্ডো বাউজার। এত অল্প সময়ের মধ্যে কী করে এতসব ঘটলো সেটা ভেবে উত্তর পাচ্ছেন না আর্জেন্টিনার কোচ।

ঘটনার সূত্রপাত বিশ্বকাপ বাছাইয়ে গত বৃহস্পতিবার চিলির বিপক্ষের ম্যাচে। মেসির বিরুদ্ধে ‘অশ্রাব্য গালি’র অভিযোগ তোলেন লাইন্সম্যান মার্সেলো ফন গাসে। খেলার শেষ সময়ে মেসি তাকে রাগান্বিত কণ্ঠে গালাগালি এবং চিৎকার করেছেন বলে দাবি গাসের। অভিযোগের তীব্রতা আরো বাড়ে ম্যাচ শেষে অফিসিয়ালদের সঙ্গে মেসির হাত মেলাতে অস্বীকৃতি জানানোয়।

পরে আর্জেন্টিনার ফেডারেশনের কাছে মেসির ব্যাপারে জানতে নোটিশ দেয় ফিফা। অভিযোগের ভিত্তি পেয়ে দ্রুততর সময়ে আলবিসেলেস্তে অধিনায়কের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি পাঠায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ঘটনার এই অস্বাভাবিক দ্রুত পটপরিবর্তন নিয়েই যত প্রশ্ন বাউজার।

Banglabid

‘খুবই অদ্ভুত লাগে যে, একদিনের মধ্যেই এতোসব কীভাবে হয়ে গেল। আমরা আপিল করার সুযোগই পেলাম না। মেসির জায়গায় কে খেলবে সেটি নিয়েও কাজ করতে পারলাম না।’ বাউজা এভাবেই বিস্ময় প্রকাশ করেন।

মেসির নিষেধাজ্ঞা বিষয়টি মেনে নিতে পারছেন না আর্জেন্টিনা কোচ। বিশেষ করে দল যখন বাছাইপর্বে খাদের কিনারায়। মেসির নিষেধাজ্ঞায় সঠিক বিকল্পও খুঁজে পাননি বাউজা। তবে বাস্তবতা মেনেই পরিকল্পনা করছেন তিনি। এখনই হালও ছাড়ছেন না, ‘আমরা জানি সামনে কঠিন পথ এবং আমাদের লড়তে হবেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ বাছাই পর্ব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপনে কম্বোডিয়ায় ব্র্যাড পিট

পরবর্তী

আবার ‘তাল’

পরবর্তী
‘তাল’ ছবিতে অক্ষয় খান্না ও ঐশ্বরিয়া রাই

আবার ‘তাল’

লেডি গাগা

গাগার ৩১!

সর্বশেষ

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT