চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেও আমাদের অন্তরে থাকবেন বাংলা ছবির ‘রংবাজ’

দুলাল মাহমুদ দুলাল মাহমুদ
১০:৫৩ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৭
মতামত
A A
বিখ্যাত বাংলা সিনেমার দুই তারকা, পুরুষ ও নারী, একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা যে সময় বেড়ে ওঠেছি, তখন বিনোদন বলতে ছিল বেতার, ফুটবল আর সিনেমা। বেতারের অনুষ্ঠান শুনতে তো আর কোথাও যেতে হতো না। মাঠে না গিয়েও টের পাওয়া যেত ফুটবল খেলার স্পন্দন। কিন্তু সিনেমা তো ঘরে বসে দেখার সুযোগ ছিল না। পারিবারিক বিনোদনের প্রধান অনুষঙ্গ ছিল সিনেমা দেখা। সেজে-গুজে সবাই একসঙ্গে সিনেমা দেখতে যাওয়াটা ছিল একটা উৎসবের মতো।

সেই সময়ে যে সিনেমাগুলো দেখার সুযোগ মিলতো, অবধারিতভাবে নায়ক থাকতেন এক ও অদ্বিতীয় রাজ্জাক। বাংলা চলচ্চিত্রের সেই স্বর্ণযুগে তিনি ছিলেন রাজাধিরাজ। কেন যেন মনে হতো, নায়ক হলে বুঝি এমনই হতে হয়। তখনকার প্রজন্ম তাঁর মতো নিজেকে কল্পনা করতেন। আর কিছু না হলেও তাঁর মতো রোমান্টিক হতে চাইতেন।

এ কারণেই বোধহয় সে সময় কারও মধ্যে প্রেমিক প্রেমিক ভাব দেখা গেলে বলা হতো, রাজ্জাক রাজ্জাক ভাব, কবরীর অভাব। অভিনয়ের মাধ্যমে তিনি শুধু সবার মনই জয় করেন নি, তাঁর হাসি, তাঁর স্টাইল, তাঁর ভঙ্গিমা অনুকরণ করার হিড়িক পড়ে যায়। বিশেষ করে, তাঁর চুলের স্টাইল খুবই জনপ্রিয় ছিল। তাঁর মতো আর কোনো অভিনেতা এত দীর্ঘ সময় জনমানসে প্রভাব বিস্তার করতে পারেন নি।

এ কথা নির্দ্বিধায় বলা যায়, তাঁর মতো জনপ্রিয় অভিনেতা আর কেউ ছিলেন না। বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে। স্বাধীনতার আগে থেকেই রাজ্জাক অভিনীত ছবিগুলো মাত করে দেয়। সেই ছবিগুলোর গানগুলো বেতারের সুবাদে সবার হৃদয়ে স্থান করে নেয়। গানগুলোর আবেদন আজও ফুরিয়ে যায় নি। স্বাধীনতার পর প্রথম সুপারহিট হয় তাঁর অভিনীত ‘রংবাজ’।

এই নামকরণের মধ্যে একটা চমক ছিল। প্রকৃতঅর্থে তিনি যেন হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্রের ‘রংবাজ’। এই ছবির গান ‘সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না’, ‘হৈ হৈ হৈ রঙিলা’ ছিল সবার মুখে মুখে। এরপর ‘আলোর মিছিল’, ‘অনন্ত প্রেম’, ‘অশিক্ষিত’, ‘ছুটির ঘণ্টা’, ‘বড় ভালো লোক ছিল’ ইত্যাদি ছবিগুলো দারুণভাবে সাড়া জাগায়।

বেশি তোলপাড় সৃষ্টি করে ‘অনন্ত প্রেম’। বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম চুম্বনের দৃশ্যের পাশাপাশি বিয়োগান্ত প্রেম ছিল প্রচলিত ধারার বাইরে। এ কারণে আলোচনার ব্যাপক খোরাক যোগায়। তবে সেই বয়সে মন খারাপ করে দিয়েছিল ‘ছুটির ঘণ্টা’।

Reneta

বাথরুমে আটকা পড়া একজন স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে খুবই কষ্ট হয়েছিল। যে কারণেই হোক, রাজ্জাকের অভিনয় ছুঁয়ে যেত হৃদয়। প্রায় প্রতিটিতে ছবিতে তিনি আলাদাভাবে নিজেকে ফুটিয়ে তুলতেন। আসলেই তিনি আমাদের সময়ে ছিলেন বিনোদন জগতের বাদশাহ।

যদিও বাংলাদেশের চলচ্চিত্র এখন আর বিনোদিত করতে পারে না। কিন্তু তারপরও নায়ক রাজ রাজ্জাক নামটি উচ্চারিত হলে চোখের সামনে ভেসে ওঠে তাঁর অভিনীত ছবিগুলোর টুকরো টুকরো দৃশ্যপট। যা এখনও এনে দেয় সুখের অনুভূতি। তিনি চলে গেলেও থেকে যাবেন আমাদের অন্তরে। আমাদের হৃদয়ে। আমাদের ভালোবাসায়।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়ক রাজ রাজ্জাকরংবাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT