চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফরে অনাগ্রহী কোহলিসহ অনেকেই

রেজাউল করিম রেজাউল করিম
১:২৩ অপরাহ্ণ ১৫, মে ২০১৫
স্পোর্টস
A A

আগামী জুনের বাংলাদেশ সফরে আসতে অনাগ্রহী ভারতীয় দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। শোনা যাচ্ছে, বাংলাদেশ সফরের সময় দল থেকে ছুটি চাইছেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলিসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

আগামী ৭ জুন বাংলাদেশে আসবে ভারতীয় দল। আগামী ১৮, ২১ ও ২৪ জুন দু’ দলের তিনটি ওয়ানডেই ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি হবে ওয়ানডে সিরিজের আগে ১০-১৪ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

ভারত এখনো দল ঘোষণা করেনি। ২০মে সন্দ্বীপ পাতিলে নেতৃত্বে নির্বাচক কমিটি বৈঠকে বসবে। এরপরই ভারতীয় দল সম্পর্কে জানা যাবে।

Banglabid

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, কোহলিসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বাংলাদেশ সফরে যেতে আগ্রহী নন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র বরাত দিয়ে পত্রিকাটি আরও লিখেছে, ‘কোহলি নিশ্চিত করেছেন যে তিনি ছুটি চান। গত এক বছরে অনেকগুলো সফর হওয়ায় আরও কয়েজজন সিনিয়র খেলোয়াড় বাংলাদেশে যেতে চান না। তবে বোর্ড গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পাঠাতে চায়। তাতে টিভি দর্শকদের আগ্রহ থাকবে।’

ওয়ানডে থেকে কোহলিকে বিশ্রাম দিলেও একমাত্র টেস্ট ম্যাচে তাকে দেখতে চান সাবেক তারকা সুনীল গাভাস্কার। সেই সঙ্গে ওয়ানডে থেকে রবিচন্দন অশ্বিন ও উমেশ যাদবকে বিশ্রাম দেয়ার পক্ষে তিনি।

গত বছর জুনের সফরেও বাংলাদেশে আসেননি ভারতের অনেক তারকা খেলোয়াড়। তখনকার নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ছিলেন না বিরাট কোহলিও। সুরেশ রায়না নেতৃত্বে ‘এ’ দল পাঠিয়েছিল ভারত। লো স্কোরিং সিরিজে কোনো মতে ২-০তে জেতে ভারত।

Reneta

তবে আগেরবার ‘এ’ দল নিয়ে জিতলেও এবার বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় দলকে সতর্ক করেছেন সুনীল গাভাস্কার।গত এক বছরে বাংলাদেশের পরিবর্তনের কথা স্মরণ করিয়ে দিয়ে এনডিটিভিকে তিনি বলেন, ‘গত বছর ‘এ’ দল পাঠিয়েও সিরিজ জিতেছিল ভারত। তবে সাম্প্রতিক সময়ে দারুণ করেছে বাংলাদেশ। তারা পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতেছে। সুতরাং আমাদের শক্তিশালী দল পাঠানো দরকার। আমার বিশ্বাস শক্তিশালী দলই পাঠানো হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নয়াপল্টনে বহুতল ভবনের অাগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

সানরাইজার্সের সঙ্গে বৃষ্টিকেও হারালেন গেইল-কোহলি

পরবর্তী

সানরাইজার্সের সঙ্গে বৃষ্টিকেও হারালেন গেইল-কোহলি

বাজারে আসছে ডেকাকোর স্মার্টফোন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT