চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত সামরিক সহযোগিতা স্মারকের বিস্তারিত

শওগাত আলী সাগর শওগাত আলী সাগর
১:৩১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার সমঝোতা স্মারকটি নিয়ে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো নানা ধরনের কথা বার্তা বলছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে এটিকে ‘দেশ বিক্রির চুক্তি হিসেবে’ অভিহিত করেছেন। সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে এ নিয়ে তথ্য তুলে না ধরায় এ নিয়ে অপপ্রচারেরও সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ-ভারতের সামরিক সমঝোতা স্মারকটি নিয়ে নানা কথাবার্তা হলেও এই সমঝোতা স্মারকে আসলে কী আছে- তা নিয়ে স্পষ্ট করে কেউ কোন কথা বলেনি। ফলে জনমনেও এ নিয়ে একটা ধোঁয়াশা আছে। ঢাকা ও নয়াদিল্লীর বিভিন্ন সূত্রে যোগাযোগ করে সমঝোতা স্মারকের বিষয়বস্তু সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যগুলো পর্যালোচনায় দেখা যায়, স্বাক্ষরিত সমঝোতা স্মারকে দুই দেশের সামরিক খাতে ৬টি বিষয়ে সহযোগিতার কথা বলা হয়েছে।

Banglabid

এগুলো হচ্ছে :
(১) সামরিকখাতে ঋণ সহযোগিতা (লাইন অব ক্রেডিট)
(২) সামরিক সহযোগিতা
(৩) যৌথ প্রশিক্ষণ উদ্যোগ ও বিনিময়
(৪) প্রতিরক্ষা শিল্প সহযোগিতা
(৫) প্রতিরক্ষা গবেষণা সহযোগিতা
(৬) উচ্চ পর্যায়ের সহযোগিতা

(১) সামরিকখাতে ঋণ সহযোগিতার আওতায় ভারত বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ সহযোগিতা দেবে। এই অর্থ দিয়ে বাংলাদেশ ভারত থেকে যেকোন ধরনের সামরিক সরঞ্জামাদি কিনতে পারবে বলে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে।

ঢাকার সূত্রগুলো জানায়, বাংলাদেশ এই ঋণের অর্থে ভারত থেকে বাংলাদেশ কোষ্টগার্ডের জন্য জাহাজ, আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত সেন্সর এবং নৌবাহিনীর শিপইয়ার্ডের সক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে।

Reneta

(২) সামরিক সহযোগিতায় বলা হয়েছে, নিজেদের দক্ষতা এবং কর্মপরিধি অনুসারে আন্তর্জাতিক আইন, নিজ নিজ দেশের জাতীয় আইন ও পরিস্থিতির আলোকে দুই দেশ নিজেদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করবে।

(৩) যৌথ প্রশিক্ষণ উদ্যোগ ও বিনিময় সহযোগিতায় বলা হয়েছে, (ক) পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে সুবিধা অনুসারে দুই দেশ প্রশিক্ষণের জন্য সামরিক প্রতিনিধি প্রেরণ করবে।
(খ) দুই দেশ সামরিক বাহিনীর সদস্যদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে, প্রশিক্ষণ বিশেষজ্ঞ, প্রশিক্ষক, তথ্য পাঠ্যসূচী বিনিময় করবে।
(গ) সামরিক যন্ত্রপাতি রক্ষনাবেক্ষণে (যেখানে প্রয়োজন) দুই দেশ পারষ্পরিক সহযোগিতা দেবে।
(ঘ) সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করবে, সামরিক বাহিনীর জন্য ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করবে, দুর্যোগ মোকাবেলা ত্রাণ কার্যক্রম পরিচালনায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
(ঙ) দুই দেশের মধ্যকার সামরিক ইস্যূ নিরসনে আলোচনার জন্য কর্মকর্তা পর্যায়ে বৈঠক হবে। সামরিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাৎসরিক ভিত্তিতে সভা অনুষ্ঠিত হবে।
(চ) পারষ্পরিক সম্মতির ভিত্তিতে দুই দেশ নৌজাহাজ এবং এয়ার ক্রাফট ভ্রমণের আয়োজন করবে।
(ছ) পারষ্পরিক সম্মতির ভিত্তিতে দুই দেশ আন্তর্জাতিক সমুদ্র সীমানায় যৌথ নৌ মহড়ার আয়োজন করবে।

ঢাকার সূত্রগুলো অবশ্য বলছে, এর অধিকাংশই কোন না কোনভাবে এখনো অনুসৃত হচ্ছে। সমঝোতা স্মারকের ফলে এগুলো নিয়মিত এবং দাপ্তরিক কার্যক্রমের আওতায় চলে আসবে।

(৪) প্রতিরক্ষা শিল্পখাতের সহযোগিতায় যৌথ উদ্যোগের (জয়েন্ট ভেঞ্চার) মাধ্যমে পরষ্পরকে প্রতিরক্ষা শিল্পখাতে সহযোগিতা দেওয়ার কথা বলা হয়েছে। এই সহযোগিতার আওতায় রয়েছে, স্পেস টেকনোলোজিতে সহযেগিতা, সমুদ্র অবকাঠামোর উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় এবং কারিগরি সহযোগিতা। এতে বলা হয়েছে, উভয় দেশের নীতিমালা এবং নিরাপত্তাকে বিবেচনায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই এই সহযোগিতা হবে।

(৫) প্রতিরক্ষা গবেষণা সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারকে বলা হয়েছে, প্রতিরক্ষা প্রযুক্তিতে বাংলাদেশ এবং ভারত পরষ্পরকে সহযোগিতা করতে পারে। প্রশিক্ষণ, তথ্য বিনিময় এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী প্রকোশলীদের সফর বিনিময়ের মাধ্যমে এই সহযোগিতা হতে পারে।

(৬) উচ্চ পর্যায়ের সহযোগিতা হিসেবে বাৎসরিক ভিত্তিতে প্রিন্সিপাল স্টাফ অফিসার পর্যায়ে বৈঠক অনুষ্ঠানের কথা বলা হয়েছে। এছাড়াও প্রতিরক্ষা সচিব পর্যায়ে বৈঠক করে সামরিক ইস্যূ নিয়ে আলোচনার কথা বলা হয়েছে।

সৌজন্যে: নতুনদেশ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশবিরোধী সব চুক্তি গ্রহণযোগ্যতা হারাবে: বিএনপি

পরবর্তী

ট্রেলারই নাকি বলছে, ছবি হিট

পরবর্তী
‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির দৃশ্য

ট্রেলারই নাকি বলছে, ছবি হিট

বৃহস্পতি গ্রহের সবচেয়ে স্পষ্ট ছবি প্রকাশ করল নাসা

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT