চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল সংশোধন মন্ত্রিসভায় অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৫
অর্থনীতি
A A

নেপাল ও ভুটানকে সংযুক্ত করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড’র (পিআইডব্লিউটিটি) সংশোধনের খসড়া প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নদীপথে ট্রানজিট ও বাণিজ্য সংক্রান্ত এ প্রটোকলের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

আগের তিন বছরের পরিবর্তে সংশোধিত প্রটোকলের মেয়াদ পাঁচ বছর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুইপক্ষের আপত্তি না থাকলে পাঁচ বছর পরে স্বয়ংক্রিয়ভাবে তা নবায়ন হবে।

প্রটোকলে তৃতীয় পক্ষকে (দেশ) সংযুক্ত করা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, প্রটোকলটি আগে দ্বি-পাক্ষিক ছিল। এখন তৃতীয় পক্ষ সংযুক্ত করা হয়েছে। তৃতীয় পক্ষ হিসেবে নেপাল ও ভুটানকে টার্গেট রাখা হয়েছে, যেনো দুই পক্ষেরই (বাংলাদেশ-ভারত) সুবিধা হয়। দুই পক্ষ আলাপ-আলোচনা করে সমস্যা চিহ্নিত ও সমাধান করবে বলেও জানান  নজরুল ইসলাম।

তিনি আরো জানান, গত ২০ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারতের নৌ-সচিব পর্যায়ে বৈঠকে উভয় দেশ প্রটোকল সংশোধনের ব্যাপারে ঐক্যমত প্রকাশ করে। এরপর ১৩ মে বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পররাষ্ট্রসহ অন্যান্য মন্ত্রণালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সংশোধনীটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।

নজরুল ইসলাম বলেন, সংশোধনীতে উভয় দেশের মতামতের ভিত্তিতে প্রটোকলের মেয়াদ বিদ্যমান তিন বছর থেকে বৃদ্ধি করে পাঁচ বছর করা হয়েছে।

সর্বশেষ ২০১১ সালের এপ্রিল মাসে পিআইডব্লিউটিটির সংশোধনী করা হয়। গত মার্চ মাসের ৩১ তারিখে এর মেয়াদ শেষ হয়।

ট্যাগ: মন্ত্রিসভা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেয়ারবাজারে লেনদেন ও সূচকের রেকর্ড

পরবর্তী

সালাহ উদ্দিনকে দেখতে হাসপাতালে হাসিনা আহমেদ

পরবর্তী

সালাহ উদ্দিনকে দেখতে হাসপাতালে হাসিনা আহমেদ

ধর্ষণের দায়ে সাবেক টেনিস তারকা হিউইটের কারাদণ্ড

সর্বশেষ

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT