চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হবে’

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৬:২৪ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা খোয়া যাওয়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপর আবারো ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল
মাল আবদুল মহিত। জানিয়েছেন, গর্ভনর দেশে ফেরার পর বাংলাদেশ ব্যাংকের
পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ চুরি হয়ে যায়। দীর্ঘদিন পর পত্রিকার মাধ্যমে অর্থ খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন অর্থমন্ত্রী।

বিষয়টি অর্থমন্ত্রীকে সময় মতো না জানানো এবং পুরো ঘটনাটি চেপে যাওয়ার বিষয়ে রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী।

ওইদিনই দিক নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকেও প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আবারো কথা বলেন অর্থমন্ত্রী।

মন্ত্রী পরিষদের বৈঠক শেষে নিজ কার্যালয়ে বিষয়টি নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো বলেছিলাম, সেটা বলেছি। আপাতত আর কোনো বিবৃতি নেই। গভর্নর ফিরে আসলে বিবৃতি দিবো। 

অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন ছিলো টাকা চুরির এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে কোনো পরিবর্তন আসবে কিনা। জবাবে তিনি বলেন, অবশ্যই আসবে। আমি খুব কঠোরভাবেই বিষয়টা দেখছি। 

 আজকালের মধ্যে তার নেয়া পদক্ষেপগুলো গণমাধ্যমে প্রকাশ করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হবে’

পরবর্তী

কে এই তানভীর জোহা

পরবর্তী

কে এই তানভীর জোহা

কে এই তানভীর জোহা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT