চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ, খালেদা জিয়া এবং গণতন্ত্র এখন একাকার: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

বাংলাদেশ, খালেদা জিয়া এবং গণতন্ত্র একাকার হয়ে গেছেন মন্তব্য করে জনগণের সমস্ত শক্তি দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন: গণতন্ত্রকামী সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষের বুকে জবরদখল পাথরের মতো চেপে থাকা সরকারকে অপসারণ করতে হবে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ওই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

Banglabid

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন: আসুন দেশনেত্রীর মুক্তির দাবিতে আমরা সোচ্চার হই। আন্দোলনের মধ্য দিয়েই আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো, ইনশাআল্লাহ। আজকে মা-বোনেরা জেগেছেন। তাদেরকে আমি অনুরোধ জানাবো আপনাদের সবাইকে নিয়ে রাস্তায় নামতে হবে। দেশকে উদ্ধার করতে হবে, দেশনেত্রীকে উদ্ধার করতে হবে। কারণ এখন দেশ এবং খালেদা জিয়া এই দুটো যেমন একাকার হয়ে গেছেন তেমনিভাবে গণতন্ত্র এবং খালেদা জিয়াও একাকার হয়ে গেছেন। তাই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আমাদের সমস্ত শক্তি দিয়ে, জনগণের শক্তি দিয়ে।

বিএনপি মহাসচিব বলেন: আমাদের দুঃখ আমরা রাখবো কোথায়, আমাদের কষ্ট আমরা রাখবো কোথায়। যে নেত্রী গণতন্ত্রের জন্য তার সমস্ত জীবনকে উৎসর্গ করেছেন। তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন রাজপথে চারণ কবির মতো ঘুরে বেড়িয়েছেন সেই নেত্রীকে আজকে এই অনির্বাচিত সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে একদলীয় শাসন ব্যবস্থাকে বাস্তবায়িত করার লক্ষ্যে সেই গণতন্ত্রের নেত্রীকে সম্পূর্ণ মিথ্যা মামলায় কারারুদ্ধ করেছে।

তিনি বলেন: খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে গণতন্ত্রের দাবিতে আন্দোলনকে স্তব্ধ করার জন্য এবং আসন্ন নির্বাচনে তিনি যদি থাকেন এবং নির্বাচনে তিনি যদি নেতৃত্ব দেন তাহলে তারা কোনভাবেই আর ক্ষমতায় ফিরে আসতে পারবে না।

Reneta

আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন আরা হক প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ামির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বালিঘর’-এর জন্য কলকাতায় নওশাবা

পরবর্তী

ফোর-জি রূপে স্যামসাং গ্যালাক্সি জে২  

পরবর্তী

ফোর-জি রূপে স্যামসাং গ্যালাক্সি জে২  

শঙ্কায় ডি’ভিলিয়ার্সের ক্রিকেট ভবিষ্যৎ!

সর্বশেষ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT