চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ৩৪০ টাকায় ভ্যাকসিন বিক্রি করবে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন বাংলাদেশে প্রতি ডোজ ৩৪০ টাকায় বিক্রি করবে ভারত।

সেরাম প্রতি ডোজ করোনা ভ্যাকসিনের জন্য বাংলাদেশের কাছ থেকে চার ডলার করে নিচ্ছে। মুদ্রার মান এবং পরিবহন খরচসহ এই দাম ভারত সরকারকে দেয়া দামের চেয়ে কিছুটা বেশি। সেরাম ভারত সরকারের কাছ থেকে প্রতি ডোজের দাম নিয়েছে ২০০ রুপি।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Banglabid

রয়টার্স বলছে, সেরাম ইনস্টিটিউট ভারতে ২০০ রুপি বা ২.৭২ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২৩০.৯৪ টাকা) প্রতিডোজ করোনা ভ্যাকসিন বিক্রি করেছে। আর বাংলাদেশের কাছে প্রতিডোজ ভ্যাকসিন বিক্রি করবে ৪ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৩৩৯.৬২ টাকা)।

বাংলাদেশ সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম চালান বাংলাদেশে পৌঁছাবে। আর আগামী মাসের প্রথমেই করোনা প্রতিরোধে ভ্যাকসিন কর্মসূচি শুরু করতে পারবে ঢাকা।

এ বিষয়ে কথা বলতে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেননি বলে জানিয়েছে রয়টার্স।

Reneta

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশ সরকার গত ১৩ ডিসেম্বর সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে।

এর আগে গত নভেম্বরে করোনা ভ্যাকসিনের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, সেরাম প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে বাংলাদেশকে তিন কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসসেরাম ইনস্টিটিউট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের বিভিন্ন শহরে সেরামের ভ্যাকসিন

পরবর্তী

ভারত দল এখন ‘মিনি হাসপাতাল’

পরবর্তী

ভারত দল এখন ‘মিনি হাসপাতাল’

করোনাভাইরাস: প্রথম পরীক্ষায় পাশ উইন্ডিজ দলের সবাই

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT