চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

বিশ্বের কয়েকটি দেশে একাধিক কূটনীতিতের রদবদল করতে যাচ্ছে ভারত। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন রিভা গাঙ্গুলি দাস। বর্তমানে তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক বিভাগ ‘আইসিসিআর’র ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন।

ভারতের নতুন পরিকল্পনা অনুসারে, বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রের পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন নাভতেজ স্বর্ণা। এই বছরের শেষে তার অবসর গ্রহণের কথা রয়েছে।

সব মিলিয়ে ৯টি দেশে নিযুক্ত কূটনীতিকদের মধ্যে রদবদল আনতে চলেছে ভারত। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, মিয়ানমার, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, যুক্তরাজ্য, স্পেন ও রাশিয়া।

Banglabid

চীনে গৌতম বাম্বাওয়ালের জায়গায় পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হতে পারেন বিক্রম মিসরি। বর্তমানে মিয়ানমারে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন মিসরি। আর মিসরির জায়গায় বদলি হতে পারেন ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত সৌরভ কুমার।

জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুজন চিনয় খুব শিগগিরই অবসরে যাবেন। তবে সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী অক্টোবরে টোকিও সফর পর্যন্ত চিনয়কে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এরপর তার জায়গায় নিযুক্ত হতে পারেন বর্তমান অতিরিক্ত সচিব সঞ্জয় বর্মা।

এছাড়া থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ভগবন্ত বিষ্ণুর স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে কেনিয়ায় নিযুক্ত হাই-কমিশনার সুচিত্রা দুইরাইয়ের। যুক্তরাজ্যে নিযুক্ত হাই-কমিশনার যশ সিনহার জায়গায় বদলি হতে পারেন রুচি ঘনশ্যাম।

Reneta

রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে পঙ্কজ সারানের জায়গায় বদলি হতে পারেন বর্তমানে স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত ভেঙ্কাটেশ বর্মা। আর তার জায়গায় পাঠানো হতে পারে বর্তমানে প্রোটোকল প্রধানের দায়িত্ব পালন করা সঞ্জয় বর্মাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবতাবিরোধী অপরাধ: জামিন পেলেন নড়াইলের বদরুদ্দোজা

পরবর্তী

হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করছে ইউরোপীয় বায়ারদের জোট ‘অ্যাকর্ড’

পরবর্তী

হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করছে ইউরোপীয় বায়ারদের জোট ‘অ্যাকর্ড’

মদ খেয়ে গাড়ি চালানোয় বিশ্বকাপজয়ী অধিনায়কের শাস্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT