চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ থামানো জরুরি: এএলআরসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশে অপরাধের বিচারের নামে ‘বিচারবিহীনভাবে যথাযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে’ হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে দাবি করেছে এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার (এএলআরসি)। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৩২তম সাধারণ অধিবেশনে উপস্থাপন করা লিখিত বিবৃতিতে এ কথা বলে সংস্থাটি।

এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি) জানিয়েছে, ওই বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মানবাধিকার কমিশনে টানা আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশে গত ১০ বছর ধরে এএলআরসি বাংলাদেশে মানবাধিকার বিষয়ক সমস্যা বিশ্লেষণে কাজ করে আসছে। বিশ্লেষণে দেখা যায়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বন্দি নির্যাতন বাংলাদেশের আইন-শৃঙ্খলা প্রয়োগ ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এ ধরণের প্রতিটি ঘটনায় আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে। সেসব প্রতিবেদনে পাওয়া দলিলাদি এ বাস্তবতা প্রমাণে যথেষ্ট।

বিবৃতিতে এএলআরসি বলেছে, ‘তথাকথিত সন্দেহভাজনদের মেরে ফেলার জন্য আইন বহির্ভূত পদ্ধতি প্রয়োগ করার মধ্য দিয়ে দেশটির আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলো দেশের বিচার ব্যবস্থাকে বুঝিয়ে দিয়েছে যে, ‘বিচার ব্যবস্থার কোনো বিশ্বাসযোগ্যতা নেই’। এটি জনগণকেও জানিয়ে দিয়েছে, বন্দুকের গুলি সব ধরণের বিচারিক কার্যক্রমের ওপরে।’

Banglabid

এছাড়াও বলা হয়, বাংলাদেশের বিচার ব্যবস্থা যেভাবে প্রতিবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এড়িয়ে যাচ্ছে, এতে এটাই প্রমাণিত হয়, বিচার ব্যবস্থার ন্যয়বিচার করতে অক্ষম। এটাও ফুটে ওঠে, দেশের সংবিধানে যা-ই লেখা থাকুক, আইন-শৃঙ্খলা বাহিনী ও সদস্যরা আইনেরও উর্ধ্বে; আদালতের ‘আইনের চোখে সবাই সমান’ নীতিটি তাদের বেলায় খাটে না।

দেশটিতে চলমান বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানুষের বেঁচে থাকার অধিকারের চরম লঙ্ঘনের ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার জরুরি পর্যালোচনা প্রয়োজন বলে মনে করে এএলআরসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচার বহির্ভূত হত্যাকাণ্ডমানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ নিহত ২

পরবর্তী

হানিমুনে এলিটা-আশফাক

পরবর্তী

হানিমুনে এলিটা-আশফাক

আত্মপক্ষ সমর্থনের সময় পেলেন খালেদা

সর্বশেষ

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT