চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে প্রথম ‘সাস্টেইনেবল ইউএস সোয়’ লেবেল চালু করল মেঘনা গ্রুপ

তানভীর আশিক তানভীর আশিক
১২:৩২ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৬
কৃষি
A A

বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান তাদের পণ্যের প্যাকেজিংয়ে ‘সাস্টেইনেবল ইউএস সোয় (SUSS)’ লেবেল ব্যবহার শুরু করেছে। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এই উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কিন সোয়াবিন আমদানিকারক হিসেবে মেঘনা গ্রুপের এই পদক্ষেপকে টেকসই উৎস থেকে কাঁচামাল সংগ্রহ এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতার প্রতি একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে দেখা হয়।

প্রতিদিন প্রায় ৭,৫০০ মেট্রিক টন সোয়াবিন প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে মেঘনা গ্রুপের। তারা বলছে, ‘সাস্টেইনেবল ইউএস সোয় (SUSS)’ লেবেল ব্যবহার বাংলাদেশের খাদ্য ও পশুখাদ্য শিল্পকে যেমন টেকসই করবে, সাপ্লাই চেইনের স্বচ্ছতাও বাড়বে।

‘সাস্টেইনেবল ইউএস সোয়ি (SUSS)’ লেবেল

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) -এর পরিচালক তানজিমা মোস্তফা বলেন, “এটি আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কেন্দ্রবিন্দু, এবং ‘সাস্টেইনেবল ইউএস সোয়’ লোগো সেই যাত্রার একটি তাৎপর্যপূর্ণ ধাপ। এটি আমাদের প্রতিশ্রুতিকে যাচাইকৃত ও বিশ্বাসযোগ্য মানদণ্ডের মাধ্যমে তুলে ধরতে সহায়তা করবে, যাতে গ্রাহকরা নিশ্চিত হতে পারেন যে তারা যে পণ্য বেছে নিচ্ছেন তা দায়িত্বশীল ও স্বচ্ছ কৃষি পদ্ধতির ওপর ভিত্তি করে উৎপাদিত।”

তিনি আরও বলেন, “আমাদের গ্রাহকদের জন্য এটি শুধু একটি লেবেল নয়; বরং এটি এমন একটি নিশ্চয়তা যে তাদের বিনিয়োগ একটি টেকসই ভবিষ্যতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাপ্লাই চেইনে টেকসইতা সংযোজনের মাধ্যমে আমরা শুধু উন্নতমানের পুষ্টি সরবরাহ করছি না, বরং গ্রাহক ও পরিবেশ উভয়ের জন্য দীর্ঘস্থায়ী মূল্য তৈরি করছি।”

দক্ষিণ এশিয়ায় ইতোমধ্যে ২০টি প্রতিষ্ঠান এই লেবেল ব্যবহারে সম্মত হয়েছে বলে জানা গেছে।

ইউএস সোয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি)-এর নির্বাহী পরিচালক কেভিন রোপকে

ইউএস সোয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি)-এর নির্বাহী পরিচালক কেভিন রোপকে বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। এই প্রেক্ষাপটে এমজিআই-এর মতো প্রতিষ্ঠানের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

২০২৫-২৬ বিপণন বছরে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১.১৩ মিলিয়ন মেট্রিক টন সোয়াবিন আমদানি করেছে, যার বড় একটি অংশ এমজিআই-এর মাধ্যমে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এই লেবেলের ভিত্তি হিসেবে কাজ করছে ‘সাস্টেইনেবিলিটি অ্যাস্যুরেন্স প্রটোকল (SSAP)’, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কাঠামো। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে সোয়াবিন উৎপাদনে পরিবেশ, শ্রমিক কল্যাণ এবং কৃষি ব্যবস্থাপনায় নির্দিষ্ট মান বজায় রাখা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের মতো আমদানিনির্ভর বাজারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

ট্যাগ: ইউসেকপ্রাণীখাদ্যমেঘনা গ্রুপসোয়াবিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একের পর এক কীর্তি গড়েও শেষ ম্যাচ নিয়ে খুশি নন সূর্যবংশী

পরবর্তী

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

পরবর্তী

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

বিয়ে করছেন টেইলর সুইফট, পাত্র কে?

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT