চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশে গ্রামীণফোনের নেটওয়ার্কই দ্রুততম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ইন্টারনেটের সংযোগ এবং গতি পরীক্ষা ও গতি পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ওকলা ২০১৮ সালের প্রথমার্ধের জন্য গ্রামীণফোনকে বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক ঘোষণা করেছে।

দেশের সকল অপারেটরের আধুনিক ডিভাইস ব্যবহারকারীদের ইন্টারনেটের গতি পরীক্ষার মাধ্যমে ওকলা এই ঘোষণা দিয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণফোন।

এ কৃতিত্ব অর্জন প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি বিজ্ঞপ্তিতে বলেন: গ্রামীণফোন সবসময় বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে গ্রাহকদের সেবা দিয়ে আসছে আর ওকলার এই সনদ আমাদের প্রচেষ্টার আরেকটি স্বীকৃতি। বাংলাদেশে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক চালু করার সিংহভাগ কৃতিত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের।

Banglabid

‘‘এর ফলে দেশব্যাপী সামগ্রিক নেটওয়ার্কের গতি ও উন্নত সেবা প্রদানের ক্ষেত্রে বাস্তব উন্নতি ঘটেছে। শুধুমাত্র ২০১৮-তে স্পেকট্রাম, প্রযুক্তি নিরপেক্ষতা এবং মূলধনী ব্যয়ের পাশাপাশি কভারেজ বিস্তারে ৪০০০ কোটি টাকার (৫শ’ মিলিয়ন মার্কিন ডলার) বেশি বিনিয়োগের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে আমরা সুলভমূল্যে আরো বেশি স্পেকট্রাম নিয়ে আসার জন্য আবেদন করেছি যাতে করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথ অনেক বেশি গতিশীল হয়।’’

এ প্রসঙ্গে ওকলা’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জেমি স্টিভেন বলেন: স্পিডটেস্টের মাধ্যমে প্রতিদিন সংঘটিত লক্ষ লক্ষ টেস্ট এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী ইন্টারনেটের সার্বিক অবস্থার বলিষ্ঠ ও সর্বাঙ্গীন চিত্র তুলে আনতে সক্ষম হয়েছে ওকলা।

ডাউনলোড ও আপলোড স্পিড দ্বারা ওকলা’র স্পিড স্কোর অর্জিত হয়, যার মাধ্যমে শীর্ষস্থানীয় অপারেটরগুলোর স্কোর নির্ধারণ করে, সেসব স্কোর অনুযায়ী নেটওয়ার্ক স্পিড দক্ষতার মর্যাদাক্রম করা হয়েছে। আধুনিক ডিভাইসে স্পিডটেস্টের মাধ্যমে বেরিয়ে আসা স্কোরের ভিত্তিতে চূড়ান্ত ঘোষণা দেয়ার মূহুর্তে গ্রামীণফোনের স্কোর ছিলো ৯.২৫।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি যেন নির্বাচনের আগেই হেরে গেছে: কাদের

পরবর্তী

‘দেশে কোরবানির জন্য পর্যাপ্ত পশু রয়েছে, আমদানির প্রয়োজন হবে না’

পরবর্তী

‘দেশে কোরবানির জন্য পর্যাপ্ত পশু রয়েছে, আমদানির প্রয়োজন হবে না’

ঔষধ যখন নিমপাতা

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT