চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে এলো হুয়াওয়ে মেটবুক ল্যাপটপ

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৭:৫৮ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাজারে টু-ইন-ওয়ান ফ্ল্যাগশিপ ল্যাপটপ নিয়ে এসেছে হুয়াওয়ে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাপটপটি বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন শেন উই, ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান প্রমুখ।

স্মার্টফোনের মোবিলিটির সঙ্গে ল্যাপটপের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতাকে কাজে লাগানো হয়েছে মেটবুকটিতে। অন-দ্যা-গো বা চলার পথের শক্তিশালী ফিচারসমৃদ্ধ মেটবুকটি মাত্র ৬৪০ গ্রাম হওয়ায় যে কোনো স্থানে বহনযোগ্য।

Banglabid

মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত মেটবুকটি ৭ম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর ক্ষমতাসম্পন্ন। সর্বোচ্চ ১৬ জিবি ডিডিআরফোর র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি এসএসডি’র সঙ্গে সর্বোচ্চ ১টিবি হার্ডডিস্ক ড্রাইভ ফিচারসমৃদ্ধ ডিভাইস হুয়াওয়ে মেটবুক ক্রয় করা যাবে।

অভিনব স্ট্যাকড হার্ডওয়ারের সমন্বয়ে তৈরি করায় প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য মেটবুকে কোনো ফ্যান ব্যবহার করা হয়নি যার ফলে ব্যবহারের সময় এতে কোনো নয়েজ হয় না। এ ছাড়া মেটবুকটি ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, ডুয়েল ডিজিটাল মাইক্রোফোন এবং ডুয়েল স্পিকার প্রযুক্তিসম্পন্ন।

বাংলাদেশের বাজারের জন্য ডিভাইসটির এখনো মূল্য নির্ধারণ করা হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মার্টফোনের জন্য মাইক্রোসফটের নতুন ব্রাউজার

পরবর্তী

মিয়ানমারে এখনও থামেনি রোহিঙ্গা নির্যাতন

পরবর্তী
জনসমাগমে ভিড়, রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ কার্যক্রম চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে এখনও থামেনি রোহিঙ্গা নির্যাতন

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় রাস্তায় লাখ মানুষ, যানজটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় রাস্তায় লাখ মানুষ, নগরীতে তীব্র যানজট

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT