চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ২৮৯ রানে ইনিংস শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ক্রাইস্টচার্চে টেস্ট ক্যাপ পেয়ে কাজে লাগিয়েছে নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত। এই দুই অভিষিক্ত ব্যাটসম্যানের কল্যাণে প্রথম দিনের শেষদিকে তাদের ব্যাট ধরেই প্রতিরোধ পায় বাংলাদেশ। নুরুল হাসানের টেস্ট সুলভ একটি অসাধারণ ইনিংসের পর কিউই বোলারদের যন্ত্রণায় ফেলেন বোলার কামরুল হাসান। শেষ পর্যন্ত দিনের পাঁচ ওভার বাকি থাকতেই ২৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন সৌম্য সরকার। কিউই বোলারদের মধ্যে টিম সাউদি পাঁচটি ও ট্রেন্ট বোল্ট চারটি উইকেট নেন।

প্রথম দিনের শেষ সেশনে লড়াইটা চালায় মূলত সোহান ও কামরুল হাসান রাব্বি। সোহানের আউটের পর রাব্বি কিউই বোলারদের ৬৩ বল মোকাবেলা করেন। দশম ব্যাটসম্যান হিসেবে সাউদির বলে এলবিডব্লিউ হওয়ার আগে করেন ২ রান। অপর প্রান্তে রুবেল হোসেন ১৬ রানে অপরাজিত থাকেন।

Banglabid

তবে ষষ্ঠ উইকেটে অভিষেক হওয়া আরেক ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি বাঁধেন সোহান। ৫৩ রান যোগ করেন দুই অভিষিক্ত ক্রিকেটার। শান্ত ১৮ রানে সাজঘরে ফিরে গেলেও সোহান ব্যাট চালিয়ে যান। তবে ৪৭ রানের একটি টেস্ট সুলভ ইনিংস খেলেন সোহান। বোল্টের লেগ স্ট্যাম্পের বাইরের শর্ট বলে পুল করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দেন সোহান।

টাইগারদের বড় ইনিংসের স্বপ্নের সারথি হয়েছিলেন সাকিব ও সৌম্য। তৃতীয় উইকেট জুটিতে সৌম্য ও সাকিবের শতরানের জুটিতে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ।  সাকিবকে নিয়ে ১২৭ রানের জুটি গড়ে দারুণ জবাব দিচ্ছিলেন সৌম্য। বোল্টের বলে গ্র্যান্ডহোমকে ক্যাচ দিয়ে যার ইতি ঘটেছে। ফেরার আগে ১১ চারে ১০৪ বলে ৮৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন বাঁহাতি সৌম্য।

রান খরায় দুঃসময় আর চাপকে পেছনে ফেলার ঝলমলে ফিফটিকে দুর্দান্ত সেঞ্চুরিতে রূপ দিতে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। মধ্যাহ্ন বিরতির পর ৮৬ রানে ফিরেছেন।  কিন্তু সৌম্যর বিদায়ের পর দ্রুতই ফিরে যান সাব্বির রহমান আর সাকিবও। বোল্টের বলে সাউদিকে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির (৭)। পরের ওভারে সাউদির লেগ স্টাম্পের বাইরে বলে উইকেটকিপার ওয়াটলিংকে ক্যাচ দেন সাকিব (৭৮ বলে ৯ চারে ৫৯)। ২ উইকেটে ১৬৫ থেকে বাংলাদেশের স্কোর তখন ৫ উইকেটে ১৭৯। ১৭ বল আর ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

Reneta

সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সাজঘরে হাঁটা দিয়ে বিপদ বাড়িয়েছেন সাব্বির রহমান। দ্রুত তাকে অনুসরণ করে সাকিব আল হাসান বিপদ আরো কয়েকগুণ বাড়িয়ে দেন।

এর আগে প্রথম টেস্ট অধিনায়কত্ব করতে নেমে টস হারেন তামিম ইকবাল। ইনিংটাও বড় করতে পারেন নি তামিম। ইনিংসের চতুর্থ ওভারে কিউই পেসার টিম সাউদির লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে উইকেটরক্ষক ওয়াটলিংকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান (৫)। বাংলাদেশের স্কোর তখন ১ উইকেটে ৭।

তামিমের বিদায়ের পর তিনে নামেন মাহমুদউল্লাহ।প্রথমবারের মতো তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ। শুরুটা ভালোই করেছিলেন। পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্টের তিন বলের মধ্যে মারেন দারুণ দুটি চার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান।  একাদশ ওভারে ওই বোল্টের বলেই উইকেটরক্ষক বিজে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে ফেরেন (১৯)। বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ৩৮।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্টেডিয়াম গ্যালারি থেকে যুবকের লাশ উদ্ধার

পরবর্তী

অভিষেকেই সর্বোচ্চ রানের রেকর্ড সোহানের

পরবর্তী

অভিষেকেই সর্বোচ্চ রানের রেকর্ড সোহানের

দশ বছর পর রিয়াল সোসিয়াদের মাঠে বার্সেলোনার জয়

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT