চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বাজারে অপোর নতুন ফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
অপোর নতুন ফোনের তিনটি রঙের মডেল দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অপো মোবাইল কোম্পানি বাংলাদেশের বাজারে তাদের বহুল প্রত্যাশিত “এ-সিরিজ”এর এ১৫এস ফোনের যাত্রা শুরু করেছে।

অপো জানায়, ফোনটি নতুন প্রজন্মের বিশেষ করে তাদের আধুনিক জীবনযাত্রার চাহিদাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। বিশাল স্টোরেজ এবং বড় স্ক্রিনের অপো এ১৫এস ফোনে গ্রাহকরা বিনা বাধায় বিনোদন উপভোগ করতে পারবেন।

ডাইন্যামিক ব্ল্যাক ও ফ্যান্সি হোয়াইট, এই দুটি ভিন্ন কালারে ফোনটি পাওয়া যাবে। দেশের প্রগতিশীল তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া এনে দিতে অপো তার “এ-সিরিজের” ফোনের যাত্রা করেছে বলে জানায় অপো।

“এ-সিরিজের” এআই ট্রিপল ক্যামেরাযুক্ত নতুন এ১৫এস ফোনটি গতানুগতিক লাইফস্টাইলে যোগ করতে পারে এক অসাধারণ ট্রেন্ডি লুক। এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। লেন্সে যেন কোনো দাগ না লাগে সে লক্ষ্যে ক্যামেরা বাম্পের চারিদিকে একটি আলংকারিক রিং বসানো হয়েছে। ফোনটির সামনের ক্যামেরার বিউটিফিকেশন অপশন ব্যবহার করা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের নতুন অ্যালগরিদমের মাধ্যমে প্রতিটি মুখের কাস্টমাইজ অ্যানালাইসিস করে প্রয়োজনীয় বিউটিফিকেশন করতে সক্ষম। এসময়, ত্বকের সাধারণ বর্ণ ও ত্বকের অন্যান্য ডিটেইল ধরে রাখবে।ঠিক একইভাবে তারা বিউটিফিকেশন বাড়িয়ে ভিডিও ধারণ করতেও সক্ষম হবেন।সুন্দর মুহূর্তগুলি আরও স্মরণীয় করে রাখতে একটি পারফেক্ট ভ্রমণ সঙ্গী হওয়ার সব রকম গুণাবলী এই ডিভাইসে রয়েছে। প্রয়োজন অনুযায়ী ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে গ্রাহকরা স্বল্প আলোতেও মান সম্পন্ন ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম হবেন। সেগুলো এডিট করার জন্যে রয়েছে ইজি-টু-ইউজ টুলস যার মাধ্যমে ঝামেলামুক্ত ভাবেই ছবি ও ভিডিও এডিটিং এর কাজ সম্পন্ন করা যাবে।

অপো আরও জানায়, গেমিং এবং ভ্রমন যাত্রাকে আরও উত্তেজনাময় করতে নতুন এই হ্যান্ডসেটটিতে থাকছে এমটিকে অক্টা কোর প্রসেসর এবং হেলিও পি৩৫ মিডিয়াটেক। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রোম থাকার কারণে স্টোরেজ নিয়ে কারো চিন্তিত হতে হবে না এবং যতো খুশি ততো ছবি ও ভিডিও ধারণ করতে পারবে।

এছাড়াও ফোনে পাওয়া যাচ্ছে ৪২৩০এমএএইচ ব্যাটারি, যা ফোনে চার্জ ধরে রাখবে দীর্ঘসময়। ফলে দীর্ঘসময় গেমিং সুবিধা ও অনলাইন ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে। টানা ১৬ ঘণ্টা একটানা অনলাইন ভিডিও স্ট্রিমিং, টানা ৬ ঘণ্টা অনলাইন গেমিং এবং ৫৩ ঘণ্টার অডিও প্লে-ব্যাক এর সুবিধা গেমিং ও বিনোদনে যোগ করবে নতুন এক মাত্রা। এই ফোনে আরও থাকছে কালারওএস ৭.২ এবং আন্ড্রয়েড ভার্সন ১০।

এক হাতে ব্যবহার উপযোগী এই ৬.৫২ ইঞ্চির ফোনটির ওজন মাত্র ১৭৫ গ্রাম। এই ফোনে রয়েছে একটি চোখ ধাঁধানো এলসিডি ডিসপ্লে যার কোয়ালিটি ১৬০০*৭২০ এইচডি+। পাতলা ও স্মার্ট ডিজাইনের এই এ১৫এস ফোনটি পকেটে কিছুতেই ভারী মনে হবে না। ব্যাক ফিঙারপ্রিন্ট ও এআই ফেশিয়াল আনলক প্রযুক্তি গ্রাহকদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করবে। ফিঙ্গারপ্রিন্ট আনলক অপশনটিও নতুন হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের মাধ্যমে উন্নতি সাধন করা হয়েছে। এটি শুধু বিদ্যুৎগতিতে দ্রুত আনলক করতেই সক্ষম নয়, গ্রাহকদের নিরাপত্তাও বৃদ্ধি করবে।

অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিঃ ড্যামন ইয়াং বলেছেন, আমরা আমাদের গ্রাহকদের সারা বছর সবচেয়ে সেরা সার্ভিস দিতে সর্বদা নিয়োজিত থাকছি। ফলস্বরূপ, আমরা অপো এ১৫এস আরম্ভ করার পর থেকে প্রচুর প্রি-অর্ডার পেয়েছি। আমরা এই স্মার্টফোনের যাত্রা শুরু করতে পেরে অত্যন্ত আনন্দিত”।

অপো এ১৫এসএর সকল ফোন অপো আউটলেট, শপিংমল এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে বাংলাদেশে কেবলমাত্র ১৩,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

 

 

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

পরবর্তী

মিডিয়ায় ১৫ বছর নিষিদ্ধ ছিলেন অমিতাভ!

পরবর্তী
অমিতাভ বচ্চনকে হাত তুলে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিডিয়ায় ১৫ বছর নিষিদ্ধ ছিলেন অমিতাভ!

দুই ব্যক্তি পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তাকদীর’ এর জয়জয়কার: উচ্ছ্বসিত পুরো টিম

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT