চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি, শীর্ষ দশে নেই আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ১৪, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

শুক্রবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উন্নতি করে আগের ১৮৮তম স্থান থেকে এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা পায়নি আর্জেন্টিনা।

গেল ৬ জুন প্রাক-বাছাইয়ের প্রথম লেগে লাওসের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে বাংলাদেশ। এরপর ফিরতি লেগে গেল ১১ জুন একই দলের সঙ্গে গোলশূন্য ড্র করে মূল বাছাইপর্বে নাম লেখায় জেমি ডের শিষ্যরা।

নতুন র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চার দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে বিশ্ব ফুটবলের একনম্বর দল বেলজিয়াম দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়ামের পয়েন্ট এখন ১ হাজার ৭৪৬। গেল শনিবার রাতে ইউরোর বাছাইপর্বে তুরস্কের কাছে হেরে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের পয়েন্ট ১ হাজার ৭১৮।

Banglabid

আগের তৃতীয় স্থান ধরে রেখেছে ব্রাজিল। চার নম্বরে থাকা ইংল্যান্ডের অবস্থানও অপরিবর্তিত। প্রথমবারের মতো আয়োজিত উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতা পর্তুগাল দুই ধাপ এগিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোরা এখন আছেন পাঁচ নম্বরে।

এক ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে ক্রোয়েশিয়া। দুই ধাপ এগিয়ে সাত উঠে এসেছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। দুই ধাপ অবনমন হয়েছে উরুগুয়েরও। তারা রয়েছে আটে। এক ধাপ পিছিয়ে নয় নম্বরে সুইজারল্যান্ড। র‍্যাঙ্কিংয়ের সেরা দশের শেষ স্থানটি দখল করা ডেনমার্কের অবস্থানের হেরফের হয়নি।

পরের স্থানে রয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ১২তম স্থানে আর্জেন্টিনা। এরপর যথাক্রমে রয়েছে কলম্বিয়া, ইতালি, নেদারল্যান্ডস, চিলি, সুইডেন, মেক্সিকো, পোল্যান্ড ও ইরান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা র‌্যাঙ্কিংবাফুফেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গানের ঝরনা তলায় তিন দিন

পরবর্তী

তরিক মৃধার কণ্ঠে ফোক ও হিন্দুস্তানি ধ্রুপদী সংগীত

পরবর্তী

তরিক মৃধার কণ্ঠে ফোক ও হিন্দুস্তানি ধ্রুপদী সংগীত

বাজেট পুরোপুরি জনবিরোধী, সুফল আসবে না: বিএনপি

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT