চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পক্ষেই ভোট দিচ্ছে মানুষ: রিয়াজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

রবিবার সকাল থেকে সারাদেশে শুরু হয়েছে একযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়, যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণকে কেন্দ্র করে দলীয় প্রার্থী, নেতা-নেত্রী ছাড়াও এবার ভোটের মাঠে আছেন চিত্রতারকারাও। তাদের মধ্যে অন্যতম সক্রিয় একজন চিত্রনায়ক রিয়াজ। চ্যানেল আই অনলাইনের কাছে জানালেন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে নিজ চোখে দেখা অভিজ্ঞতার কথা।

ঢাকা ১৭ আসনের ভোটার চিত্রনায়ক রিয়াজ। এই আসন থেকে আওয়ামী লীগের পক্ষে চিত্রনায়ক ফারুকের পক্ষে আগে থেকেই নির্বাচনী প্রচার প্রচারণা করেছেন রিয়াজ। তাই ভোটের দিন মাঠে থাকবেন না তা কি হয়!

রিয়াজ জানালেন, ভোটের দিন সকাল সকাল ঘর থেকে বের হয়েছেন তিনি। তবে সকাল ৮টায় ভোট না দিলেও পর্যবেক্ষণ করছেন চারপাশের বিভিন্ন ভোট কেন্দ্র।

ভোট দেয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে রিয়াজ বলেন, আমি ভোট দিয়েছি বনানী বিদ্যানিকেতন স্কুলে, সাড়ে ৯টার দিকে। চমৎকার উৎসব মুখর পরিস্থিতি ছিলো। সব দলের প্রার্থীদের এজেন্ট, পোলিং অফিসার সবাই খুব সুন্দরমত সবকিছু দেখভাল করছেন। কোনো বিশৃঙ্ক্ষলা দেখতে পাইনি। নিরাপত্তা বলয়ও ছিলো চোখে পড়ার মতো। সবদিকেই মোটামুটি সুস্থ পরিবেশ, সুশৃঙ্ক্ষল পরিবেশে সবাইকে ভোট দিতে দেখলাম।

চিত্রনায়ক ফারুককে নৌকায় ভোট দিয়েছেন রিয়াজ। শুধু ফারুক নয়, সাড়া বাংলাদেশেই নৌকার বিজয় প্রত্যাশা করেন তিনি।

এমনটা জানিয়ে ‘মাটির ফুল’ খ্যাত এই চিত্রনায়ক বলেন, ফলাফল নিয়ে আমি আশাবাদী। ফারুক ভাই ঢাকা-১৭ আসন থেকে অবশ্যই জিতে যাবেন। সেই সঙ্গে আশাবাদী সারা বাংলাদেশ নিয়েও। কারণ আমি যতোটুকু দেখলাম যে, বাংলাদেশের পক্ষেই ভোট দিচ্ছে মানুষ। মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দিচ্ছে, উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও মানুষের ভোটে বিজয়ী হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনচিত্রনায়কনৌকাফারুকরিয়াজলিড বিনোদনশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোট দিতে যেতে পারেননি মওদুদ আহমেদ

পরবর্তী

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন

পরবর্তী

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন

নির্বাচন-নির্বাচনী সহিংসতা-নিহত

দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী সহিংসতায় কয়েকজন নিহত

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT