চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের দুই তরুণের ‘বার্লিনালে ট্যালেন্ট ক্যাম্পাস’ যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A
বার্লিনালে ট্যালেন্ট ক্যাম্পাস

বিশ্বখ্যাত বার্লিন চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত ‘বার্লিনালে ট্যালেন্ট ক্যাম্পাস’ প্লাটফর্মে এ বছর অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস ও সিনেমাটোগ্রাফার বরকত হোসেন পলাশ।

‘বার্লিনালে ট্যালেন্ট ক্যাম্পাস’ এ সারা বিশ্ব থেকে চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে কাজ করা সম্ভাবনাময় তরুণ কর্মীদেরকে নির্বাচন করা হয়। এবারের ‘বার্লিনালে ট্যালেন্ট ক্যাম্পাস’-এ অংশগ্রহণের জন্য ১৩০টি দেশ থেকে আবেদন জমা পড়ে ৩ হাজার ৪০১টি। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে মনোনীত করা হয় ২৫০ জনকে।

এই চূড়ান্ত তালিকায় থাকার গৌরব অর্জন করেছেন চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস ও সিনেমাটোগ্রাফার বরকত হোসেন পলাশ।

Banglabid

আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে ছয় দিনব্যাপী এ আয়োজন। হুমায়রা বিলকিস অংশ নিচ্ছেন ‘বার্লিনালে ট্যালেন্ট ক্যাম্পাস’ এর প্রজেক্ট ল্যাবের ‘ডক স্টেশন’ শাখায় এবং বরকত হোসেন পলাশ অংশ নিচ্ছেন স্টুডিও বিভাগের ক্যামেরা স্টুডিও শাখায়।

বরকত হোসেন পলাশ ‘জালালের গল্প’সহ আরো কয়েকটি ছবির সিনেমাটোগ্রাফি করে আলোচিত ও পুরস্কৃত হয়েছেন। হুমায়রা ‘আই অ্যাম ইয়েট টু সি দিল্লি’ নামের স্বল্পদৈর্ঘ্য ছবি বানিয়ে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। ২০১৮ সালে তিনি নির্মাণ করেছেন তার প্রথম মিডিয়াম লেন্থ ক্রিয়েটিভ ডকুমেন্টারি ‘গার্ডেন অব মেমরিজ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোদি সেজে হাসির পাত্র বিবেক

পরবর্তী

‘কমলা রকেট’-এর প্রদর্শনী শুক্রবার সন্ধ্যায়

পরবর্তী

‘কমলা রকেট’-এর প্রদর্শনী শুক্রবার সন্ধ্যায়

‘নারীবিদ্বেষী’ মন্তব্য করে বিপাকে পান্ডিয়া

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT