চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ৬০ লাখ ডোজ ভ্যাকসিনের আশ্বাস সিনোফার্মের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে ৬০ লাখ ডোজ টিকা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীনের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্ম।

এরইমধ্যে সরকারকে এ সংক্রান্ত একটি প্রস্তাবও দিয়েছে তারা। শনিবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি বলেন, চীনের সিনোফার্ম ৬০ লাখ ডোজ টিকা আমাদের ডোনেট করবে বলেছে। আমরা কাগজপত্র প্রস্তুত করছি। পাশাপাশি দেশে অবস্থানরত তাদের নিজেদের লোকজনদের টিকা দিতে চায়, আমরা সে বিষয়টি অনুমোদন দিয়েছি।

কবে নাগাদ টিকা আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের এক্সটেনশন অব ইন্টারেস্ট তাদের জানিয়েছি। কখন টিকা দেবে, কীভাবে দেবে বাকি সব বিষয় তারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে যা যা প্রয়োজন তাদেরকে জানিয়ে দিয়েছি।

খুরশিদ আলম বলেন, চীনের টিকা ছাড়াও রাশিয়ার টিকা আনার বিষয়ে চেষ্টা করা হচ্ছে। আগামীকাল রোববার তাদের সঙ্গে আমাদের একটি মিটিং আছে। সেখানে বিস্তারিত কথা হবে।

এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বলেন, চীনের সিনোফার্ম একটি বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে বাংলাদেশকে করোনার ৬০ লাখ ডোজ বিবিআইবিপি-কোরভি টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। আমরা এই বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছি। সমঝোতা চলছে। টিকার মূল্য, কখন দিতে পারবে এবং কতগুলো দিতে পারবে-এই বিষয়গুলো আমরা জানতে চেয়েছি। তারা এই তথ্যগুলো দিলেই আমরা চীনের টিকা কেনার দিকে অগ্রসর হতে পারব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিনোফার্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দু্ইজন নিহত

মে ২৩, ২০২৬

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT