চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহুরূপে সৌমিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২০
বিনোদন
A A

সত্যজিৎ রায় থেকে শুরু করে যে কোনও সৃষ্টিশীল পরিচালকই যখনই কোনও কঠিন বহুমাত্রিক চরিত্রের কথা ভেবেছেন, তখনই খোঁজ পড়েছে সৌমিত্রের। কারণ, তিনি যে কোনো চরিত্রে প্রাণ সঞ্চার করতে পারতেন।

মঞ্চ দিয়ে শুরু হয় অভিনয়। নীলাচলে মহাপ্রভু ছবি দিয়ে বড় পর্দায় পা রাখার কথা ছিল। কিন্তু বাদ পড়েন শেষ মুহূর্তে। এরপর ১৯৫৬-তে সত্যজিৎ রায় তখন ‘অপরাজিত’র জন্য নতুন মুখ খুঁজছেন, তখন ২০ বছরের সৌমিত্রকে পছন্দ হলেও মনে হয় কিশোর অপু হিসেবে একটু বেশি লম্বা। এরপর অপুর ‘সংসার’-এ অপু চরিত্রে অভিনয় করেন। তারপরের অধ্যায় সবার জানা। বাঙালি দর্শকের মনে অমর হয়ে আছে অপু চরিত্রটি।

ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করা যেন নেশা ছিল তার। নায়ক হিসেবে যেমন সাবলীল, খল চরিত্রেও তিনি একইরকম স্বচ্ছন্দ।

যুগ যুগ ধরে বাঙালির মনে ফেলুদা শব্দটি শুনলে যে মুখটি ভেসে উঠে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা, বাঙালির প্রিয় সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। রুপোলি পর্দায় ফেলুদাকে জীবন্ত করে তুলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

সৌমিত্রের ক্যারিয়ারের পাঁচ দশক ছিল রূপকথার মতো। ‘দেবী’, ‘ক্ষুধিত পাষাণ’, ‘ঝিন্দের বন্দি’, ‘সাত পাকে বাঁধা’, ‘কাপুরুষ’, ‘আকাশ কুসুম’, ‘বাঘিনী’, ‘পরিণীতা’, ‘অরণ্যের দিনরাত্রি’ থেকে হালফিলের ‘ময়ূরাক্ষী’, ‘বেলাশেষে’, ‘সাঁঝবাতি’- বাঙালি দর্শকদের একের পর এক অসাধারণ চরিত্র উপহার দিয়েছেন সৌমিত্র।

Reneta

তরুণ মজুমদারের ‘সংসার সীমান্ত’-এর চোরের চরিত্র ‘অঘোর’, তপন সিংহের ‘হুইল চেয়ার’-এ শারীরিক প্রতিবন্ধী ডাক্তার, রাজা মিত্রের ‘একটি জীবন’-এ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি বুদ্ধদেব বসু রচিত গুরুদাস ভট্টাচার্যের চরিত্র- প্রতিটি কাজই দর্শকের মনে গেঁথে আছে, থাকবে।

বয়সের সাথে বেড়েছে চরিত্রের ওজন। ‘বেলাশেষে’ থেকে ‘বরুণবাবুর বন্ধু’, সব চরিত্রেই তিনি যেন অভিনেতার বদলে হয়ে উঠেছিলেন একজন চিত্রকর। ‘বসু পরিবার’-এর কর্তা কিংবা ‘পোস্ত’-র দাদু, সৌমিত্রের কোনো বিকল্প ছিল না এসব চরিত্রে।

সৌমিত্র বেঁচে থাকবেন দর্শকের হৃদয়ে, কখনও ‘অপু’ হয়ে, কখনও ‘ফেলুদা’ হয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুঅপুর সংসারফেলুদালিড বিনোদনসৌমিত্রসৌমিত্র চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT