চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহিস্কার আদেশ মাথায় নিয়েই সংসদে সুলতান মোহাম্মদ মনসুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বৃহস্পতিবার শপথ নিয়েই একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত মৌলভীবাজার-২ আসনের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর।

আজ বৃহস্পতিবার অধিবেশনে দ্বিতীয় পর্বে তিনি সংসদ অধিবেশনে যোগ দিলে স্পীকারের বাঁ পাশে বিরোধীদলের জন্য নির্ধারিত আসনের দ্বিতীয় সারিতে তাকে বসতে দেখা যায়। এসময় অধিবেশন পরিচালনা করছিলেন স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরী।

শপথ নেয়ার কয়েক ঘন্টার ব্যবধানে তার দল গণফোরাম দলীয় সিদ্ধান্ত ভঙ্গের অভিযোগ এনে তাকে বহিস্কার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

মোস্তফা মহসিন মন্টু সংবাদ সম্মেলনে জানান: দলীয় শৃঙ্খলা বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শ বিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হল। সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্যপদও বাতিল করা হল।

একাদশ সংসদ নির্বাচনে সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে। তিনি ভোটে জয়ী হন।

Reneta

৩০ ডিসেম্বরের ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ফলাফল বাতিলসহ নতুন নির্বাচনের দাবি করে আসছে বিএনপি’র সঙ্গে তাদের রাজনৈতিক জোট ঐক্যফ্রন্ট। এর ধারাবাহিকতায় ৩ জানুয়ারি নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান বর্জন করে রাজনৈতিক জোটটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদসুলতান মোহাম্মদ মনসুর
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুন ৮, ২০২৬

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ

জুন ৮, ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুন ৮, ২০২৬

রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

জুন ৮, ২০২৬

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT