চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল বয়ের ‘জীবন’ পাল্টে দিলেন মরিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের সময় তড়িৎ গতিতে বল জোগান দেয়ায় ক্যালাম হাইন্সের প্রশংসা করেছিলেন টটেনহ্যাম হটস্পার কোচ হোসে মরিনহো। দিয়েছিলেন ‘হাই ফাইভ’ও। মরিনহোর সেই হাই ফাইভে নিজের জীবন পাল্টে যাবে বলছে স্পারদের ১৫ বছর বয়সী বল বয়।

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজ মাঠে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে ৫০ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল টটেনহ্যাম। ৫০ মিনিটের মাথায় মাঠের বাইরে থেকে দ্রুত সার্জি অরিয়েরকে বলের যোগান দেয় হাইন্স। বল পেয়ে দ্রুতই সতীর্থ লুকাস মউরাকে পাস দেন অরিয়ের। মউরার কাট ব্যাকে বল পান হ্যারি কেন। বল পেয়েই গোল করেন কেন। সমতায় ফেরে টটেনহ্যাম। শেষ পর্যন্ত ম্যাচটা ৪-২ গোলে জিতে নেয় মরিনহোর দল।

সেই গোলের পরপরই খেলোয়াড়রা যখন উদযাপনে ব্যস্ত, ডাগআউট থেকে নিজে এগিয়ে গিয়ে হাইন্সের সঙ্গে হাত মেলান মরিনহো। করেছেন প্রশংসা। এতবড় একজন কোচের এমন প্রশংসা পেয়ে আনন্দে ভাসছে হাইন্স।

Banglabid

‘এটা ছিল অকল্পনীয়। আমি শুধু আমার দায়িত্বটা পালন করেছি। আমার এখনো বিষয়টা স্বপ্নের মত লাগছে।’ টটেনহ্যাম ওয়েবসাইটে এমনই বলেছে হাইন্স।

‘আমি গোলও দেখার সুযোগ পাইনি। বল দেয়ার কাজে ব্যস্ত ছিলাম। এরপর নিজের জায়গায় আসতে আসতেই দেখি সবাই উল্লাস করছে। ফিরে দেখি কেন উদযাপন করছেন।’

‘এরপর রিপ্লেতে দেখেছি কি হয়েছে। আমার হাসি দেখলেই বোঝা যাবে বিষয়টা কত অবিশ্বাস্য। হোসের এমনটা না করলেও চলতো। উনি আমার কাছে এসেছেন, বিষয়টা দারুণ। আমার দিনটাই সেদিন বদলে গিয়েছে, আমার জীবনও। আমি স্পারদের ভালোবাসি আর কোনদিনও দিনটাকে ভুলতে পারবো না।’

Reneta

ম্যাচের পর নানা প্রান্ত থেকে হাইন্সের জন্য শুভেচ্ছা আসছে বলে জানিয়েছেন তার মা ক্যালি হাইন্স, ‘আমরা মাঠে ছিলাম। দেখেছি হোসে আমাদের ছেলের সঙ্গে কি করেছেন। আমরা ভেবেছিলাম বিষয়টা হাই ফাইভেই শেষ হয়ে যাবে। কিন্তু এরপর থেকে আমাদের ফোন বেজেই যাচ্ছে। নানা প্রান্ত থেকে ফোন আসছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টটেনহাম হটস্পারলিড স্পোর্টসহোসে মরিনহো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে গণধোলাইয়ের শিকার ৩ পুলিশ

পরবর্তী

গেইল ছাড়াই ভারত সফরে উইন্ডিজ

পরবর্তী
ক্রিস গেইল

গেইল ছাড়াই ভারত সফরে উইন্ডিজ

জঙ্গির মাথায় আইএস টুপি দিলো কে?

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT