চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলে-ব্যাটে সৌম্যর দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

৭৬, ৫ উইকেট, ৭১। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে সৌম্য সরকারের পারফরম্যান্স। বুধবার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে ৫ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৭১ রানের ইনিংস খেলেছেন খুলনার এ অলরাউন্ডার। প্রথম ইনিংসে করেছিলেন ৭৬ রান।

সংক্ষিপ্ত স্কোর: খুলনা-৩০৪ ও ১৮১/৫, রংপুর-৩১৫

ম্যাচের তৃতীয় দিনে সৌম্যর বোলিং তোপে ৩১৫ রানে গুটিয়ে যায় রংপুর। আগের দিন তারা ৪ উইকেট হারিয়ে তুলেছিল ২০০ রান। শেষ ৬ উইকেটের ৪টিই নেন সৌম্য। শেষ দুই বলে উইকেট নিয়ে জাগিয়েছেন হ্যাটট্রিকের সম্ভাবনা। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলে উইকেট পেলে হয়ে যাবে হ্যাটট্রিক।

Banglabid

২৪ ওভার বোলিং করে ৬১ রান দিয়ে সৌম্য নেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট দখল তার। আগেরটি ৩৪ রানে ৫ উইকেট। এমন আগুনজ্বলা পারফরম্যান্সের দিনে জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের নেতৃত্বে সৌম্যর নাম ঘোষণা করেছে বোর্ড।

রংপুরের হয়ে ব্যাট হাতে একাই লড়াই করেছন তানবীর হায়দার। ৬৭ রানে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটসম্যান। আগের দিন ৬৪ রান করেন জাহিদ জাবেদ।

সৌম্যর দিনে উজ্বল ছিলেন পেসার আল-আমিন হোসেনও। এ ডানহাতি নিয়েছেন ৪ উইকেট। একটি উইকেট নেন বিশ্বনাথ হালদার।

Reneta

জবাবে দিনশেষে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছে খুলনা। সৌম্য ৭১ করে সাজঘরে ফিরে গেলেও রানমেশিন তুষার ইমরান ৬৩ রানে অপরাজিত আছেন।

মাহমুদুল হাসান নিয়েছেন দুটি উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া বাঁহাতি পেসার সাজেদুল ইসলাম, রবিউল হক ও সঞ্জিত সাহা নিয়েছেন একটি করে উইকেট।

বরিশালে টায়ার ওয়ানের অপর ম্যাচটি মাঠে গড়িয়েছে তৃতীয় দিনে এসে। মাঠ ভেজা থাকায় খেলা হয়নি প্রথম দুইদিন। তৃতীয় দিনটি ছিল বোলারদের। টস হেরে ব্যাটিংয়ে নামা বরিশাল গুটিয়ে গেছে মাত্র ১৩৩ রানে। সর্বোচ্চ ৩৮ রান করেন নুরুজ্জামান।

সংক্ষিপ্ত স্কোর: বরিশাল ১৩৩, রাজশাহী ১২৫/৯

৪ উইকেট নিয়েছেন ফরহাদ রেজা। মুক্তার আলী ও তাইজুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট।

জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে রাজশাহী। মুক্তার আলী ৩৫ রানে অপরাজিত আছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাসের নিষেধাজ্ঞা পাওয়া সাব্বির রহমান করেন ৩১ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৮লিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT