চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় চলচ্চিত্র দিবস পালিত

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১০:৩৭ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
বেলুন উড়িয়ে গতকাল সকালে চলচ্চিত্র দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

বেলুন উড়িয়ে গতকাল সকালে চলচ্চিত্র দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

গতকাল সোমবার ছিল জাতীয় চলচ্চিত্র দিবস। দিনটি ছিল কেবলই চলচ্চিত্র কর্মীদের। এ দিবসে বিএফডিসিতে বসেছিল নবীন-প্রবীন চলচ্চিত্রকর্মীদের মিলনমেলা। দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নানা আয়োজন।

আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন- এই  স্লোগানকে সামনে নিয়ে পঞ্চমবারের মতো এই দিবস পালিত হয়। তথ্যমন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচী। রাতে জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপি আয়োজনের সমাপ্তি ঘটে।

সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও একঘন্টা পর তা শুরু হয়। কিছুক্ষণ চলার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। এরপর এ সাংস্কৃতিক আয়োজন শুরু হয় রাত পৌনে নয়টায়। বৃষ্টিবিঘ্নিত এই আয়োজন সংক্ষিপ্ত করা হয়। চিত্রনায়ক আমিন খান ও ইমনের উপস্থাপনায় এতে অংশ নেন বর্তমান ও সোনালী যুগের তারকারা। অনুষ্ঠানে বাংলা ছবির বিভিন্ন জনপ্রিয় গানে নাচ পরিবেশন করেন মৌসুমী-অমিত হাসান, পপি-জায়েদ খান, মারুফ-বিপাশা, কবীর-মিষ্টি জান্নাত, ওমর সানি-জান্নাতুল ফেরদৌস পিয়া, পরীমনি-রোশান। গান পরিবেশন করেন ন্যানসি, বেলাল-পূজা ও এস ডি রুবেল। এ আয়োজন শেষ হয় রাত সাড়ে ১১টায়।

এফডিসিতে দুই প্রজন্মের তারকাদের এভাবে মেতে উঠতে দেখা গেছে চলচ্চিত্র দিবসে। ছবিতে বাঁ থেকে ওমর সানি, নায়করাজ রাজ্জাক ও অমিত হাসান
Banglabid

চলচ্চিত্র দিবসের দিনব্যাপি আয়োজনে অংশ নেওয়ার জন্য চলচ্চিকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠে বিএফডিসি প্রাঙ্গণ। পুরো বিএফডিসি এলাকা নানা ব্যানার, ফেস্টুন আর রঙবেরঙের কাগজ দিয়ে সাজানো হয়। আনা হয় ঐতিহ্যবাহী ব্যান্ডপার্টি। চলচ্চিত্রকর্মীদের গায়ে দিবসের বিশেষ টি–শার্ট আর ক্যাপ। সব মিলিয়ে পুরো আয়োজনে সাজ-সজ্জার কমতি ছিল না।

সকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্রদিবসের উদ্বোধন করেন। এরপর র‌্যালি বের হয় এফডিসি থেকে। র‌্যালিটি এফডিসি ঘুরে গেট পেড়িয়ে সামনের রাস্তা প্রদক্ষিণ করে আবার একই জায়গায় ফিরে আসে।

চিত্রনায়িকা মৌসুমী ও অমিত হাসানের একটি পরিবেশনা

বেলা ৩টায় অনুষ্ঠিত হয় ‘বর্তমান পরিবেশন ও প্রদর্শন পদ্ধতিই আমাদের চলচ্চিত্রের উন্নয়নের প্রধান অন্তরায়’ শীর্ষক এক সেমিনার। এটি উপস্থাপনা করেন সামিয়া রহমান। বিকাল সোয়া ৫টায় অনুষ্ঠিত হয় বিশেষ টক শো। এতে উপস্থাপনা করেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ হোসেন জেমী।

Reneta

এছাড়া উদ্বোধন ও র‌্যালির পর থেকে সেমিনার, টক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল স্মরণিকা প্রকাশ, অতিথিদের লালগালিচা সংবর্ধনা ও সাক্ষাৎকার, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনীসহ পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সন্ধ্যায় তিন মিনিটের লেজার শো হয় ।

গান পরিবেশন করেন ন্যানসি

দিবসটির নানা আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্যমন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, চলচ্চিত্র দিবসের আয়োজক কমিটির চেয়ারম্যান নায়করাজ রাজ্জাক ও সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ ও মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র অভিনয়শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক শাহ আলম কিরণ, পরিচালক জাকির হোসেন রাজু।

এফডিসিতে এসেছেন চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়ক জাভেদ, অভিনেত্রী আনোয়ারা, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চণ, চিত্রনায়িকা অঞ্জনা, চিত্রনায়িকা মৌসুমী, অরুনা বিশ্বাস, পপি, নিরব, ইমন, জায়েদ খান, সায়মন, বাপ্পী চৌধুরী, আসিফ নুর, নিঝুম রুবিনা, আইরিন, কণ্ঠশিল্পী শফিক তুহিন, ইমরান প্রমূখ।

ছবি : জাকির হোসেন ও সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় চলচ্চিত্র দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রাষ্ট্রপতি সবার শ্রদ্ধেয়, তাকে কেন টানেন?’

পরবর্তী

শচীনের অসাধ্য সাধন

পরবর্তী

শচীনের অসাধ্য সাধন

উৎসবে পদাতিকের নাটক ‘গহনযাত্রা’ মঞ্চস্থ হবে বৃহস্পতিবার

কাল থেকে পদাতিকের নাট্যোৎসব

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT