চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারের মাঝে খাবার বিতরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২০
বাংলাদেশ
A A

গ্রামীনফোনের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারের মাঝে খাবার বিতরণ করছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

গ্রামীনফোন এর সহযোগিতায় বন্যা কবলিত দেশের ১৬টি জেলার সর্বমোট ১ লাখ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হচ্ছে (প্রতি প্যাকেজে ৭ কেজি ৫০০ গ্রাম চাল, ডাল ১ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি,সুজি আধা কেজি)।

রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ৯০ হাজার পরিবারের মাঝে ৯০ হাজার ফুড প্যাকেজ বিতরণ শেষ হয়েছে এবং বাকী ১০ হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে যা চলতি মাসেই বিতরণের কাজ সম্পন্ন হবে।

সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের সরাসরি তত্বাবধানে ও গ্রামীনফোনের সহযোগিতায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ১৬টি জেলার (লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বগুড়া, রাজবাড়ী, নওগাঁ, মাদারীপুর, শরিয়তপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও সুনামগঞ্জ) স্ব স্ব জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিবার প্রতি এই ফুড প্যাকেজ বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতির ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমান বিবেচনা করে, বয়োবৃদ্ধ সদস্য, মহিলা পরিচালিত পরিবার, গর্ভবতী নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, বন্যা শুরু হওয়ার পর থেকে অদ্যবধি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র জনগণের কল্যাণে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

Reneta

গ্রামীনফোনের সহযোগিতায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ১৬ জেলার ১ লাখ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ ছাড়াও বন্যা কবিলত জেলাসমূহের ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য নিরাপদ পানি সরবরাহ, টিউবয়েল মেরামত, স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প, বাড়ি নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদানসহ অতি প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রামীন ফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা ধর্ষণ-হত্যার চার্জশিট দাখিল রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ

মে ২২, ২০২৬

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আবারও ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মে ২২, ২০২৬

ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ১ জুনের অগ্রিম টিকিট

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT