চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় আসামে জাতীয় উদ্যানের ২২৫ প্রাণীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
বন্যায় আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ২২৫ প্রাণীর মৃত্যু

বন্যায় আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ২২৫ প্রাণীর মৃত্যু

গত এক মাসে বন্যায় আসামের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার বিরূপ প্রভাব পড়েছে প্রাকৃতি পরিবেশেও। এই অঞ্চলের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের অন্তত ২২৫ টি প্রাণীর মৃত্যু হয়েছে। এক মাস আগে প্রথমবার পানি উঠলে কাজিরাঙ্গা উদ্যানের প্রায় ৭০ শতাংশ ডুবে যায়।

শনিবার পর্যন্ত উদ্যানটির ৩০ শতাংশ অঞ্চল পানির নিচে ডুবে রয়েছে। এক মাস আগে প্রথম দফায় পানির নিচে তলিয়ে গিয়ে উদ্যানটির ১০৫টি প্রাণীর মৃত্যু হয়েছে বলে আইএএনএসকে জানিয়েছেন উদ্যানের পরিচালক সত্যেন্দ্রনাথ সিং। এরপর আবারও প্রাণীর মৃত্যু হয়।

তিনি বলেন, উদ্যানের পানি সরে যাচ্ছে, তবে খুবই ধীর গতিতে। সম্পূর্ণ পানিমুক্ত হতে আরও কয়েকদিন সময় লাগবে। মৃত প্রাণীর মধ্যে ১৭৮ টি বরা হরিণ, ১৫ টি গণ্ডার, চারটি হাতি এবং একটি রয়েল বেঙ্গল টাইগার রয়েছে।

Banglabid

দ্বিতীয় দফায় বন্যার পানি বেড়ে এই রাজ্যের ২৫টি জেলা ডুবে যায়, আক্রান্ত হন ৩৩ লাখ মানুষ। বন্যার পানিতে বাঁধ ভেঙ্গে মানুষের বাড়িঘর ভেসে যায়, বিল্ডিং ও ব্রিজসহ রাস্তা-ঘাট ভেঙ্গে যায়।

দেশের অন্যান্য অংশের সঙ্গে উত্তর-পূর্বাংশ অংশের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ২০১২ সালের বন্যায় এই উদ্যানটির ৭৯৩টি প্রাণী মারা গিয়েছিল। গত বছরেও একই কারণে উদ্যানটির ৫০৩ প্রাণী প্রাণ হারায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামদক্ষিণ এশিয়াপ্রাকৃতিক দুর্যোগবন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ চলছে: তোফায়েল

পরবর্তী

দূরত্ব আর দুর্গন্ধের কারণে প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া

পরবর্তী
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে হারের জন্য মনোযোগী।. Channel i News - চ্যানেল আই নিউজ

দূরত্ব আর দুর্গন্ধের কারণে প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া

ডেম্বেলে ও অন্যান্য ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেম্বেলেকে পেতে বার্সার সামনে ‘একগাদা শর্ত’

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT