চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার পূর্বাভাস: প্রয়োজন সমন্বিত প্রস্তুতি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪৮ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A
বন্যার পানিতে ডুবে গেছে গাছপালা ও জমি, আশপাশের এলাকা জলমগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

চলতি মাসে দেশে একটি মাঝারি বন্যার পূর্বাভাস দিয়ে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ৩ থেকে ৭ দিন স্থায়ী ওই বন্যায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের অন্তত ১০ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শুধু তাই নয়, পরের মাস মানে অাগস্টেও আরো দুটি বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার নদ-নদীর সর্বশেষ অবস্থা জানিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুরে আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটবে। বন্যা নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরাও বলছেন, কয়েকটি নদীতে পানি বাড়ায় তিস্তা অববাহিকার নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও দিনাজপুরের নিম্নাঞ্চল এবং গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।

দেশের পূর্বাঞ্চলের উজানে কয়েক দিনের টানা বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জসহ অাশে পাশের কয়েকটি জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র।

Banglabid

বন্যা নিয়ে এসব পূর্বাভাসের নিশ্চিত মানে দাঁড়ায় আগামী দুই মাসে কয়েকটি জেলায় একাধিক বন্যা হচ্ছেই। সেই বন্যা মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতি কী? বিশেষ করে মানুষ, গবাদিপশু এবং ফসলের আবাদ নিয়ে এখন থেকেই বিশেষ প্রস্তুতি নেয়া হচ্ছে কি?

আমরা আগেও বারবার দেখেছি, বন্যার সঠিক এবং স্পষ্ট পূর্বাভাস থাকার পরও পূর্বপ্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে কারণে মানুষকে বড় ধরনের ক্ষয়-ক্ষতির মুখে পড়তে হয়েছে। যে ক্ষয়-ক্ষতি শেষ পর্যন্ত অনেকের পক্ষে আর পূরণ করা সম্ভব হয়ে উঠেনি।

সবাই জানার পরও বন্যার্তদের জন্য প্রাথমিক অবস্থা যে সাহায্যগুলো দরকার, তা সরবরাহ করতে অনেক সময় হিমশিম খেতে হয়। আমাদের দেশে বন্যায় এমন চিত্র খুবই পুরনো। এমনকি শেষ পর্যন্ত দেখা যায় বন্যা শেষ হয়ে যাওয়ার পর সাহায্য আসছে যখন তা অপ্রয়োজনীয়।

Reneta

তাই এমন পরিস্থিতি এড়াতে সবার আগে প্রয়োজন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আগে থেকেই বন্যাকবলিত সুনির্দিষ্ট এলাকা ও জনসংখ্যার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সমন্বিত প্রস্তুতি নেয়া। না হলে আসন্ন বন্যাতেও সেই পুরনো পরিস্থিতিই আমাদেরকে দেখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা পরিস্থিতিবন্যা পরিস্থিতির অবনতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিদ্ধান্ত ছাড়াই শেষ নিম্নতম মজুরি নির্ধারণে দ্বিতীয় বৈঠক

পরবর্তী

ইমপ্রেসের ‘অজ্ঞাতনামা’র জন্য পুরস্কৃত তৌকীর

পরবর্তী

ইমপ্রেসের ‘অজ্ঞাতনামা’র জন্য পুরস্কৃত তৌকীর

রুদ্ধশ্বাস অভিযানে গুহা থেকে উদ্ধার ৬ ফুটবলার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT