বাংলাদেশ

বন্যার পর একজন মানুষও না খেয়ে মারা যায়নি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল ছবি

বন্যার পর সরকারের নেয়া উদ্যোগের কারণে একজন মানুষও না খেয়ে মারা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বন্যার পর নানা পদক্ষেপ গ্রহণের ফলে বন্যার্তরা তাদের আগের জীবনে ফিরে যেতে সক্ষম হচ্ছে।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থনা কাউন্সিল সভায় প্রধামন্ত্রী এ মন্তব্য করেন।

বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ আরও কিভাবে মোকাবিলা করা যায় সেই দিকটি গুরুত্বসহকারে দেখার জন্য  দুর্যোগ ব্যবস্থনা কাউন্সিলের কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…