চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যাদুর্গত চরে ‘ভালোবাসি জামালপুর’ এর ত্রাণ বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২০
জনপদ, জামালপুর
A A

জামালপুরের ইসলামপুর উপজেলার বন্যাদুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালোবাসি জামালপুর’।

বুধবার উপজেলার চিনাডুলী ইউনিয়নের ৫টি গ্রামের পানিবন্দী মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর প্যাকেট তুলে দেন সংগঠনের সদস্যরা। গ্রামগুলো হলো: চর নন্দনের পাড়া, পূর্ব বামনা, গুঠাইল, শিংভাংগা, বীর চন্দনের পাড়া।

চিনাডুলী ইউনিয়নটি উপজেলার অন্য এলাকা থেকে একেবারে বিছিন্ন। মূল ভূখণ্ড থেকে যমুনার চরটিতে নৌযানে পৌঁছাতে সময় লাগে প্রায় একঘণ্টা। এলাকা মাঠ ও ঘরবাড়িতে বুকসমান পানি। গবাদিপশু আর আশ্রয়হীন মানুষগুলো উঁচু কোনো জায়গায় কষ্টে দিন পার করছে। অনেকে অধিবাসীর দিন কাটছে অর্ধাহারে–অনাহারে।

Banglabid

ইউনিয়নটির অন্য গ্রামে কিছু ত্রাণ পৌঁছালেও চর নন্দনের পাড়া গ্রামে আগে পৌঁছায়নি বলেই অভিযোগ বন্যার্তদের। অসহায় এইসব মানুষের জন্যই ভালোবাসি জামালপুরের ত্রাণ তৎপরতা।

এই দু:সময়ে ত্রাণ পেয়ে পূর্ব বামনা গ্রামের জোবেদা বেগম, চর নন্দন পাড়ার দিনমজুর শামসু আলীর মতো অনেকে আনন্দিত ও আবেগাপ্লুত।

দু:স্থদের মাঝে ত্রাণ বিতরণ প্রসঙ্গে ভালোবাসি জামালপুরের প্রতিষ্ঠাতা সজীব মিয়া বলেন, ত্রাণ হিসেবে একটি পরিবারের একসপ্তাহ চলার মতো চাল, ডাল, তেল, আলু, চিড়া, লবণ, সাবান ও ওরস্যালাইন দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষে সংগৃহীত ব্যক্তি অনুদান থেকে ৩০০ জন মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেবে ভালোবাসি জামালপুর। প্রথম দফায় ইসলামপুরে ১৫০ জন বন্যাদুর্গত মানুষকে এই সহায়তা তুলে দেওয়া হলো।

Reneta

সজীব মিয়া বলেন, ত্রাণের আরেক অংশ দেওয়ানগঞ্জের দুর্গত মানুষের মাঝে বিতরণ করব আমরা। আমাদের এই উদ্যোগে ক্যাডেট কলেজ ইনটেক ২০১০ ব্যাচ, ইউটিউবার ইয়েলো পটেটো ও কিটো ভাই এবং মাস্তুল ফাউন্ডেশনসহ ব্যক্তিগতভাবে যারা সহায়তা করেছেন ভালোবাসি জামালপুর তাদের প্রতি কৃতজ্ঞ।

জেলার তরুণদের সংগঠন ‘ভালোবাসি জামালপুর’। মুক্তিযুদ্ধ গবেষণাসসহ নানা সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সংগঠনটি। ইতিমধ্যে মানবতার সেবায় ব্রত থাকার ফলে জাতীয়ভাবেও স্বীকৃতি মিলেছে। এর মধ্যে ইয়াং বাংলার ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮’ অন্যতম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেক জায়ান্টদের বিরুদ্ধে ‘ক্ষতিকর’ ক্ষমতা ব্যবহারের অভিযোগ

পরবর্তী

মামলা পাটনা থেকে মুম্বাইতে সরাতে চান রিয়া, সুপ্রিম কোর্টের দ্বারস্থ

পরবর্তী

মামলা পাটনা থেকে মুম্বাইতে সরাতে চান রিয়া, সুপ্রিম কোর্টের দ্বারস্থ

‘আগস্ট ১৯৭৫’ মুক্তির জন্য প্রেক্ষাগৃহ খুলে দেয়ার আবেদন প্রযোজকের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT