চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
অপরাধ
A A

রাজধানীর উত্তরখানে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে র‌্যাবের এক সদস্য। 

সোমবার দিবাগত রাত দুইটার দিকে উত্তরখানের শহীদনগর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব-১ এর সহকারি পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (২৮)। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তার বিরুদ্ধে  ১৬ থেকে ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Banglabid

কামরুজ্জামান জানান: শহীদনগর এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে যায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে এজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তিন হাজার ইয়াবা, শটগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধরাজধানী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই হত্যা মামলায় জামিন পেয়ে মুক্ত সাবেক এমপি রানা

পরবর্তী

বুবলী বাদ পড়ার খবর একেবারেই ভিত্তিহীন: শাকিব খান

পরবর্তী

বুবলী বাদ পড়ার খবর একেবারেই ভিত্তিহীন: শাকিব খান

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে সাকিব

সর্বশেষ

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT