চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানী ধর্ষণ: চারদিনের রিমান্ডে অভিযুক্ত ইভান

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৫:০৮ অপরাহ্ন ০৭, জুলাই ২০১৭
অপরাধ
A A
বনানী ধর্ষণ

অভিযুক্ত ইভান

রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার বাহাউদ্দিন ইভানের চার দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। শুক্রবার বেলা ৩টার দিকে ইভানকে মুখ্য মহানগর হাকিম মো. মাজহারুল ইসলামের আদালতে হাজির করলে তিনি চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিলো।

বৃহস্পতিবার বিকেলে ইভানকে নারায়ণঞ্জের মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে নারায়নগঞ্জ থেকে গ্রেফতারের পর মিডিয়ার সামনে ইভানকে হাজির করে র‌্যাব। ধর্ষণে জড়িত থাকার কথা ইভান স্বীকার করেছে বলে জানান র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান।

ধর্ষণের শিকার তরুণীর মেডিকেল পরীক্ষা বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়। বুধবার বানানী থানায় অভিযোগ দায়েরের পর সকালে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে আনা হয় তাকে। সেখানে ৫ সদস্যের মেডিকেল টিমের অধীনে তার মেডিকেল পরীক্ষা হয়।

নারী ও শিশু নির্যাতন আইনের মামলাটি তদন্ত করছে পুলিশের উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাহাউদ্দিন ইভান বনানীর হার্ডওয়ার ব্যবসায়ী বোরহানউদ্দিন বেলালের ছেলে। তাদের ন্যাম ভিলেজের বাসার সিসি ক্যামেরার ফুটেজ ও গেস্ট রেজিস্ট্রার জব্দ করে পুলিশ।

মঙ্গলবার রাতে বনানীর ন্যাম ভিলেজের ফ্ল্যাটে ডেকে এনে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করা হয়। মুখ খুললে ধর্ষণদৃশ্য ইন্টারনেটে প্রকাশের হুমকি দিয়ে রাত সাড়ে ৩টার দিকে তাকে বাসা থেকে বের করে দেয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

Reneta

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে দুই কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ তার দুই বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ এবং গাড়িচালক ও দেহরক্ষীর বিরুদ্ধে মামলা করা হয়।

ওই ঘটনার মামলা চলার মধ্যেই আবারো ওই এলাকায় একই কায়দায় ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠল।

ছবি: মাহবুব মোর্শেদ

Jui  Banner Campaign
ট্যাগ: বনানী ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি দেবে সরকার

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই আওয়ামী লীগ নেতা আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাটোরে শিম চাষে লাভবান কৃষক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT