চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের আহমেদ টাওয়ারের ১৬ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সংস্থাটির ৮টি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Banglabid

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর শাহাদাত হোসেন চ্যানেল আই অনলাইনকে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার ফাইটার আনিসুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সর্বাত্মক প্রচেষ্টায় ১২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ২২ তলা ভবনের ১৬ তলায় আগুন লাগে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

Reneta

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

২০১৯ সালের ২৮ মার্চ বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়। আহত হন ৭০ জন। এছাড়া ভবনটির ব্যাপক ক্ষতি হয়। সেই ভবনের পাশের ভবনেই এবার আগুনের ঘটনা ঘটল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বনানীতে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT