চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বডি ল্যাঙ্গুয়েজ’ একটা ফ্যাক্টর

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:৩০ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

দুই বছর আগের কথা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ। সেই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম, আর ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে ছিলেন ড্যারেন স্যামি। শুরুর আগের দিন যথারীতি ‘ট্রফি-উন্মোচণ’ অনুষ্ঠান। ছোট্ট এই আনুষ্ঠানিকতা সব সিরিজের আগেই হয়ে থাকে। দুই অধিনায়ক ট্রফি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ফটোসেশনে অংশ নেন। টেলিভিশন চ্যানেলগুলোর জন্য অত্যন্ত ‘চিত্তাকর্ষক’ এক ফুটেজ।

মিরপুরের হোম অফ ক্রিকেটে ক্যামেরার সামনে এসেই ড্যারেন স্যামি হাঁটু গেড়ে প্রায় বসেই পড়লেন। ক্যামেরার সামনে-পেছনের মানুষজন তখন হেসে অস্থির। স্যামি আসলে স্বভাবসুলভ দুষ্টুমিটা করেছিলেন তার প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে। উচ্চতায় মুশফিকুর রহিম ড্যারেন স্যামির প্রায় অর্ধেক। তবে শুধু উচ্চতার কারণেই নয় নিজের দল যখন আত্মবিশ্বাসে টইটুম্বুর থাকে তখন যেকোনো দুষ্টুমিই কেমন যেনো মানিয়ে যায়। পোজ দেওয়া দুজন মানুষের মধ্যে ট্রফিটাকে মনে হয় ওই আত্মবিশ্বাসী মানুষের নিজের সম্পদ। চরম নাটকীয়তার পর অবশেষে  ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজটা জিতে নিয়েছিলো মুশফিকের বাংলাদেশ।

প্রতিপক্ষের অধিনায়কের সাথে শরীরি ভাষা এবং উচ্চতার পরিবর্তন অবশ্য দূর হয়েছে গত দুটি সিরিজ থেকে। গত বছর ডিসেম্বরে জিম্বাবুয়ে বিপক্ষে এবং চলমান পাকিস্তান সিরিজে। জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে চট্টগ্রামে হয়েছিলো ট্রফি লাউঞ্চিং।  পোজ দিতে ট্রফি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মাশরাফি মর্তুজা এবং এলটন চিগুম্বুরা। জিম্বাবুয়ে কিংবা বাংলাদেশ, তখনও কিন্তু কেউই জানে না কারও শক্তি। অথচ ক্যামেরার সামনে টগবগে লাগছিলো ম্যাশকেই। লাল সবুজ জার্সিতে আত্মবিশ্বাসী এক নেতার প্রতিচ্ছবি। আর পাশে চিগুম্বুরা যেনো ট্রফিতে হাত দিতেই ভয় পাচ্ছিলেন। কোন মতো ছুঁয়ে রেখেছিলেন একটা হাত। চট্টগ্রামে দুই ওয়ানডের পর ঢাকায় ফিরে আরও তিনটি জয়। জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ট্রফি বুঝে নিয়েছিলো মাশরাফির দল।

Banglabid

চলতি বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচনেও শরীরি ভাষায় আধিপত্য বিস্তারের গল্পে বাংলাদেশই এগিয়ে। ট্রফি লাউঞ্চিংয়ের ছবিটা ভালো করে খেয়াল করে দেখুন, মনে হচ্ছে ট্রফিটা যেনো মাশরাফিকে বুঝিয়ে দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক। আজহার আলি মনে হয় তখনই জানতেন টাইগারদের গর্জনে অসহায় আত্মসমর্পনের মাধ্যমে সিরিজ শেষ হতে যাচ্ছে। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ এখনও বাকি। বাংলাদেশ আগামীকাল (২২ এপ্রিল) মাঠে নামবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে। যে পাকিস্তানকে ক্রিকেটের যেকোন ফরম্যাটে হারাতে ১৬ বছর অপেক্ষা করতে হয়েছে। সত্যি ‘বডি-ল্যাঙ্গুয়েজ’ একটা ফ্যাক্টর। ক্যারি অন টিম-টাইগার্স। গুড লাক মাশরাফি। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নগর পিতারা যেন ‘মানবিক’ হন

পরবর্তী

নিজের রেকর্ড ভাঙলো জাপানি ট্রেন

পরবর্তী

নিজের রেকর্ড ভাঙলো জাপানি ট্রেন

টিনএজ সন্তানের দরকার বিশেষ যত্ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT