চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানিতে নিয়োগ পরীক্ষা ২১ জুলাই এমআইএসটিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বঙ্গবন্ধু কমিউনিকেশন স্যাটেলাইট বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিসিএসবি)এর লিখিত পরীক্ষাটি ২১ জুলাই সকাল সাড়ে ৯টায় মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত হবে। সাত ধরনের পদে মোট ১৮ জনকে নিয়োগ দেয়া হবে।

৯ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদন থেকে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। সেখান থেকে নির্বাচিতদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের তত্ত্বাবধায়ন, কার্যক্রম, বাণিজ্যিক উন্নতি সাধন এবং অন্যান্য কাজ পরিচালনায় এসব নিয়োগ দেয়া হবে। স্যাটেলাইট ইঞ্জিনিয়ার (এসএটি-ই) পদে দুজন, মিশন ইঞ্জিনিয়ার (এমআইএস-ই) একজন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (এনইটি-ই) দুজন, স্যাটেলাইট কন্ট্রোলার (এসইটি-সি) চারজন, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল অপারেটর পাঁচজন, কম্পিউটার ইঞ্জিনিয়ার (সিপিটি-ই) দু’জন এবং গ্রাউন্ড স্টেশন মেইন্টেনার (জিএস-এম) পদে দু’জনসহ মোট ১৮ জনকে নিয়োগ দেয়া হবে।

Banglabid

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনার জন্য ‘বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড’ গঠনের প্রক্রিয়া চলছে। কোম্পানির অনুমোদিত মূলধন হবে ৫ হাজার কোটি টাকা এবং এর ৫০০ কোটি শেয়ার হবে ১০ টাকা মূল্যের।

৩ জুলাই সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গত মে মাসে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ করা হবে আগামী ডিসেম্বরের প্রথম অথবা শেষ সপ্তাহে। আর পরের বছরের জুন থেকে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এটি উৎক্ষেপণ করা হবে। স্যাটেলাইটটি ফ্রান্সে তৈরি করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু স্যাটেলাইটবঙ্গবন্ধু স্যাটেলাইট-১
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেলালের জামিন পুনর্বহাল ও ৫৭ ধারায় করা সকল সাংবাদিকদের মামলা প্রত্যাহারের দাবি

পরবর্তী

বেশ করেছি সেলফি তুলেছি, বললেন ইরফান

পরবর্তী
স্ত্রীর সঙ্গে তোলা ইরফানের সেই সেলফি

বেশ করেছি সেলফি তুলেছি, বললেন ইরফান

ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT