চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু স্যাটেলাইটের কর্মশালায় উঠে এলো যেসব সম্ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

দুর্যোগের সময় নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ীমূল্যে সম্প্রচার সেবা দেয়া সম্ভব হবে।

এছাড়াও প্রতিরক্ষা, দুর্যোগকালীন জরুরি যোগাযোগ, টেলিমেডিসিন, ই-লার্নিং,ই-গবেষণা, ভিডিও কনফারেন্স সুবিধা নিশ্চিত করবে বাংলাদেশের প্রথম নিজস্ব স্যাটেলাইটটি।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে কারিগরি ও বাণিজ্যিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এক কর্মশালার পর প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

Banglabid

স্যাটেলাইটটির উৎক্ষেপণ প্রকল্প আয়োজিত এই কর্মশালায় বিটিআরসির উর্ধতন কর্মকর্তা, দেশের স্যাটেলাইট চ্যানেলের কারিগরি ও বাণিজ্যিক শাখা, ভি-স্যাট সংশ্লিষ্টরা অংশ নেন।

কর্মশালায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণকারী ফ্রান্সের প্রযুক্তি প্রতিষ্ঠান থ্যালেস এলেনিয়া স্পেসের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

স্যাটেলাইটটি থেকে প্রাপ্ত তরঙ্গ বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর বাকী অব্যবহৃত অংশ ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের আশা করছে বিটিআরসি। এছাড়া এই স্যাটেলাইট বৈশ্বিক টেলিযোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের পরনির্ভরশীলতার অবসান ঘটাবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।

Reneta

গত ১১ নভেম্বর বিটিআরসি ও থ্যালাস এলেনিয়া স্পেসের মধ্যে স্যাটেলাইট সিস্টেম ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। ইতোমধ্যে ফ্রান্সের কান ও টুলুজে স্যাটেলাইট নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। স্যাটেলাইটের জন্য গাজীপুরের জয়দেবপুর এবং রাঙামাটির বেতবুনিয়ায় ২ টি গ্রাউন্ড স্টেশন স্থাপনেরও কাজ এগিয়ে চলছে।

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এবছরের ডিসেম্বর নাগাদ মহাকাশে উৎক্ষেপিত হবে এবং ২০১৮ সালের এপ্রিল থেকে এর বাণিজ্যিক কার্যক্রম চালু হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু স্যাটেলাইটবঙ্গবন্ধু স্যাটেলাইট-১
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক থাকতে হবে: রাষ্ট্রপতি

পরবর্তী

আইন আইনের গতিতে চলেছে: র‍্যাব

পরবর্তী
সাত খুন

আইন আইনের গতিতে চলেছে: র‍্যাব

ইস্তাম্বুলে নাইটক্লাবে হামলার প্রধান সন্দেহভাজন গ্রেফতার

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT