চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় ছাত্রী ধর্ষণ: তুফানসহ অন্যান্য আসামিদের আবারও রিমান্ড মঞ্জুর

রউফ জালাল রউফ জালাল
৯:২৪ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
জনপদ, বগুড়া
A A

বগুড়ায় ছাত্রী ধর্ষণের ঘটনায় আবারও প্রধান আসামী তুফান সরকার ও মুন্নার ২দিন, তুফানের স্ত্রী আশা ও শ্বাশুড়ি রুমি খাতুনের ১দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।

বুধবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তাদের হাজির করা হলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় তাদের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

Banglabid

তিনি বলেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, আসামীদের ৭দিনের রিমান্ড চেয়ে আাবেদন করা হলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত প্রধান আসামী তুফান সরকার ও মুন্নার ২দিন, তুফানের স্ত্রী আশা ও শ্বাশুড়ি রুমি খাতুনের ১দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত প্রত্যেক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায়।  এসময় আদালতে ১৬৪ ধারায় নরসুন্দর জীবন কুমার রবিদাস ও আসামী দিপুর জবানবন্দী রেকর্ড করা হয়।

নির্যাতনের শিকার তরুণীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় নারী নির্যাতন ও অপহরণের অভিযোগে পৃথক ধারায় তুফান সরকার, তুফানের স্ত্রী আশা এবং ও তুফান সরকারের বড় বোন ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসানসহ মোট ১০ জনকে আসামী করে দুটি মামলা করেন।

Reneta

ওই দুই মামলায় আসামী শিমুল ছাড়া সবাইকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া তরুণী ও তার মায়ের চুল কাটায় সহযোগীতার জন্য নরসুন্দর জীবন রবিদাস ও সন্দেহভাজন আসামী হিসেবে তুফানের শ্বশুর রুনুকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে তুফান সরকারসহ অন্যান্য আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে শহরে ঝাড়ু মিছিলসহ নারী মুক্তি সংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জে এস ডি) মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

বক্তারা বলেন, শুধু তুফান সরকার আর ধর্ষণ ও নির্যাতন মামলার আসামীদের গ্রেফতার করলেই হবে না। তাদের নজিরবিহীন শাস্তি দিতে হবে। পাশাপাশি এই সন্ত্রাসীদের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বগুড়ায় ছাত্রী ধর্ষণরিমান্ড মঞ্জুর
শেয়ারTweetPin

সর্বশেষ

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডলারের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT