চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বউয়ের সব কথায় ‘হ্যাঁ’ বলেন ধোনি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠের মহেন্দ্র সিং ধোনিকে সবাই চেনে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে। বাড়িতেও নাকি একই মেজাজে থাকেন ভারতের সাবেক অধিনায়ক। স্ত্রী সাক্ষী ধোনিকে নিজের জীবনের অধিনায়ক বানিয়ে ভারতকে দুই বিশ্বকাপ জেতানো কিংবদন্তি বাতলে দিয়েছেন সুখি দাম্পত্য জীবনের মন্ত্রও!

চেন্নাইয়ে এক অনুষ্ঠানে ধোনি জানিয়েছেন সংসার জীবনের সাফল্যের গল্প, ‘আমি একজন আদর্শ স্বামী। কারণ আমার স্ত্রী যাই বলে আমি তাতেই সায় দেই। স্বামীরা তখনই খুশি হয়, যখন স্ত্রীরা খুশি থাকে। আমার স্ত্রী খুশি থাকে, কারণ ও যা-ই বলুক না কেনো, তাতেই হ্যাঁ বলে দেই।’

ধোনির এই কথায় হাসিতে ফেটে পড়েন দর্শকরা। সেখানেই শেষ নয়। দর্শকদের হাসিতে ডুবিয়ে ধোনি বলে ওঠেন, ‘সব পুরুষই বিয়ের আগে সিংহ থাকে। পরে বদলে যায়।’

Banglabid

একটি দাম্পত্য সম্পর্ক কখন পূর্ণতা পায় সেটিও জানিয়েছেন ধোনি। তার মতে স্বামী-স্ত্রীর সম্পর্কে আসল প্রেম আসে ৫০ থেকে ৫৫ বছর বয়সে, ‘আমার মতে, দাম্পত্য জীবনে আদর্শ প্রেমের সময় হল যখন আপনার বয়স পঞ্চাশ পার হয়ে যাবে। এই ধরুন ৫৫ বছরে পৌঁছাবেন। আসলে এই সময়টা আমরা কর্মজীবন থেকে ধীরে ধীরে দূরে সরে আসি।’

‘এতদিন আমাদের যা দৈনন্দিন জীবন হতো, যে রুটিন মেনে আমরা চলতাম, তা থেকে ফুরসত পাই। আমাদের হাতে সময় বাড়তে থাকে। তাই আমরা পরস্পরের কাছে আরও বেশি করে চলে আসি। অন্যদিকে, বিয়ে হওয়ার সময় আমাদের দাম্পত্য জীবনের পাশাপাশি অন্য কাজেও ব্যস্ত থাকতে হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহেন্দ্র সিং ধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

আগস্ট ১৫, ২০২৬

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT