বিনোদন

‘বই বিক্রেতা’ পেলেন ম্যান বুকার পুরস্কারের মনোনয়ন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী বই বিক্রেতা বইয়ের সামনে দাঁড়িয়ে মনোনীত বই ‘ELMET’ দেখাচ্ছেন, বইয়ের শিরোনাম ও লেখক ফিওনা মোজলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারা বিশ্বে সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হলো ‘ম্যান বুকার পুরস্কার’। এ বছর সেই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে। আর সেই তালিকায় ঠাঁই পেয়েছেন তরুণ লেখিকা এবং ইয়র্ক শহরের একটি বইয়ের দোকানের বিক্রেতা ফিয়োনা মজলে।

তিনি তার ‘এলমেট’ উপন্যাসের জন্য মাত্র ২৯ বছর বয়সে এ মনোনয়ন পান, আর এটাই ছিল তার প্রকাশিত প্রথম উপন্যাস। সমসাময়িক ঘটনার সাথে ইতিহাসের অনন্য এক মেলবন্ধন তার এ উপন্যাস।

বিবিসি জানায়, সারাদিন বইয়ের দোকানে কাজ করাটাকে দারুণভাবে উপভোগ করেন এ সাহিত্যিক। এমনকি বইয়ের দোকানে তার নিজের উপন্যাসও বিক্রি করতে হয়েছে তাকে। যদিও অনেক পাঠকই জানতো না তিনিই এই বইয়ের লেখক।

ম্যান বুকারের চূড়ান্ত বিজয়ীর নাম জানা যাবে ১৭ অক্টোম্বর।

ফিয়োনা মজলে দোকানে বই বিক্রি করতে ব্যস্ত
দোকানে বই বিক্রি করছেন ফিয়োনা মজলে
বিষয়:ম্যান বুকার পুরস্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…