অপরাধ

হামলাকারী ফয়জুরের বাবা-মা ও মামা রিমান্ডে

হামলাকারী ফয়জুরের বাবা-মা ও মামা রিমান্ডে

সিলেটে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর হাসানের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম ও মামা ফজলুর রহমানকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক হরিদাস কুমার হামলাকারীর বাবা ও মামার ৫ দিনের এবং মায়ের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরে তিনজনকে আদালতে হাজির করে সাত দিনের করে রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার একই আদালতের আদেশে ফয়জুর হাসানকে ১০ দিনের রিমাণ্ডে নেয়া হয়।

বিষয়:জাফর ইকবাল ফয়জুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…